Trump Musk Feud: ইলন-ট্রাম্পের বিরোধ এখন প্রকাশ্যে। ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এই বিবাদ আরও বাড়িয়ে বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাস্ক একজন অ্যালিয়েন। ওঁকে অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা উচিত।'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প( Donald Trump) এবং ইলন মাস্কের(Elon Musk) সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল। এবার সেই ফাটল আরও চওড়া হল। দুপক্ষকেই একে অপরকে কথা শোনাতে ছাড়ছে না। ইলন-ট্রাম্পের বিরোধ এখন প্রকাশ্যে। কয়েকদিন আগেও তাদের 'বন্ধুত্ব' ছিল আলোচনার বিষয়। তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই 'বাগযুদ্ধ' হিসেবে সবার সামনে উঠে এল।
কিছুদিন আগেই ট্রাম্প প্রশাসনের জনকল্যাণমূলক বিলকে ‘জঘন্য পদক্ষেপ’ তকমা দিয়েছিলেন ইলন মাস্ক। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে হতাশার সুরে বলেছিলেন, 'মাস্কের আচরণ হতাশাজনক।'
ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে লেখেন, 'ইলন আমার বিরুদ্ধে গেলে আমার সমস্যা নেই, কিন্তু ওঁর এটা কয়েক মাস আগেই করা উচিত ছিল'। তিনিএ-ও হুমকি দেন যে, ইলন মাস্কের সরকার থেকে পাওয়া চুক্তিগুলি কেটে দেওয়া হবে।
এরপর ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এই বিবাদ আরও বাড়িয়ে দিয়েছেন বলে মনে হচ্ছে। তিনি স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ককে দেশ থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন। এক সংবাদ সংস্থা জানিয়েছে, ট্রাম্পের প্রাক্তন প্রচারপ্রধান এবং হোয়াইট হাউস স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন প্রকাশ্যে বলেছেন, ট্রাম্পের উচিত মাস্কের অভিবাসন পরিস্থিতি তদন্ত করা। তিনি দাবি করেছেন, এই টেক বিলিয়নিয়ার হয়তো একজন 'অ্যালিয়ন' হতে পারেন।
তিনি আরও বলেন, '"ম্যাগা (MAGA) এখন মাস্কের সঙ্গে আর নেই। মাস্কের অবস্থান নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা উচিত, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তিনি একজন অ্যালিয়েন। ওঁকে অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা উচিত।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)