)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যদি কখনও তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তা এই গ্রহকে ছিন্নবিচ্ছিন্ন করে দিতে পারে। কারণ বহু দেশের হাতে রয়েছে হিরোসিমা নাগাসাকির থেকে অনেক বেশি শক্তিশালী বোমা। সেই যুদ্ধই হবে আমাদের শেষের দিন। কিন্তু দুনিয়ার প্রভাবশালী মানুষরা তেমনটা ভাবছেন না। পরমাণু যুদ্ধ বা শেষের সেইদিন থেকে বাঁচতে কেউ তৈরি করছেন শক্তিশালী বাঙ্কার, কেউ ভাবছেন মঙ্গল গ্রহে চলে যাওয়ার কথা।
টেসলার মালিক ইলন মাস্ক, মেটা প্রধান মার্ক জাকারবার্গ তৈরি করছেন মাটির নীচে দুর্ভেদ্য বাঙ্কার। জাকারবার্গ হাওয়াই দ্বীপপুঞ্জে তৈরি করছেন ৩০০ মিলিয়ন ডলার খরচ করে একটি বিশাল বাঙ্কার। পাশাপাশি, পালো অল্টো ও লেক তাহোতে বিশাল সম্পত্তি কিনে রেখেছেন। অন্যদিকে, ইলন মাস্ক টেক্সাকে তৈরি করছেন বিশাল এক গোপন বাঙ্কার। পিছিয়ে নেই ওপেন এআই চিফ স্যাম অল্টম্যান, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসও। তারাও তৈরি করছেন ডুমস ডে থেকে বাঁচার আস্তানা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন একা কি বুঝে গিয়েছেন শেষের দিন আসন্ন্! সেখান থেকেই তাঁরা দেখবেন ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পৃথিবী।
মার্ক জাকারবার্গ হাওয়াইয়ে তাঁর বিশাল সম্পত্তিতে বিশাল বাঙ্কার তৈরির পাশাপাশি পালো আল্টো বা ক্যালিফোর্নিয়ায় জাকারবার্গ ১১০ মিলিয়ন ডলার খরচ করে মোট ১১টি বাড়ি কিনেছেন। ওইসব জায়গায় রয়েছে থাকার সব ব্য়বস্থা। রয়েছে বাগান, গেস্টহাউস-সহ অন্যান্য সুবিধে। নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে দেখা গিয়েছে হাওয়াই দ্বীপে জাকারবার্গ কিনেছেন ২.৩ কিলোমিটার একটি এলাকা। এখানেই তিনি তৈরি করছেন ২ বিশাল বাড়ি। সেখানে থাকছে আন্ডারগ্রাউন্ড বাঙ্কার।
ওপেন এআই প্রধান স্য়াম অল্টম্য়ানও তেরি করছেন একটি বাঙ্কার। সেখানে থাকছে সব সুবিধে। দুনিয়ায় যে ভাবে অশান্তি বাড়ছে তাতে তিনি আরও একটি বাঙ্কার তৈরি করবেন বলে জানিয়েছেন। আমাজনের প্রধান জেফ বেজসও এরকম কিছু সম্পত্তি কিনেছেন এবং সেখানে শক্তিশালী আশ্রয় তৈরি করেছেন বলে খবর। অনেকক্ষেত্রে এইসব আশ্রয়কে বলা হচ্ছে অ্যাপোক্যালিপস রিসর্ট।
টেক্সাসে ৩৫ মিলিয়ন ডলার দিয়ে যে সম্পত্তি ইলন মাস্ক কিনেছেন তা প্রায় ৪ বর্গ কিলোমিটারের। খবর প্রকাশ এখানে রয়েছে তাঁর ১২ সন্তানের জন্য বাড়িঘর ও নিরাপদ আশ্রয়। এর পাশাপাশি তিনি মঙ্গলে চলে যাওয়ার চিন্তভাবনারও করছেন বলে খবর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)