)
সেলিম রেজা | ঢাকা: চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বছরের ব্যবধানে যা বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। জানুয়ারিতে বেড়ে হয়েছে ৫.৭০ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪১৯ কোটি ৬৯ লাখ ডলার।
বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর রিপোর্টে ওই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে জানুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ কোটি ৪৩ লাখ ডলারে। আর ২০২৪ সালে ওই আয় ছিল ৩৪৭ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশে তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৮৫ কোটি ২ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এছাড়া ১৮১ কোটি ৪০ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৫২ শতাংশ।
রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী, জানুয়ারিতে বাংলাদেশে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য রফতানি বেড়েছে। তবে কমেছে চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের। হোম টেক্সটাইলের রফতানি আয় ১ দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখ ডলারে। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ। জানুয়ারিতে রফতানি হয়েছে ৯ কোটি ১৭ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এ ছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ২১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৮৩ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৪৫ লাখ ডলার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)