Iran Unrest: সরকার বিরোধী বিক্ষোভ ইরানে নিহত ৫৩৮, দেশজুড়ে চলা অশান্তিতে ১২০০০ কোটি টাকার ক্ষতি ভারতের...

India Iran Basmati Rice Exports: ইরানজুড়ে চলতে থাকা প্রতিবাদ দিন দিন আরও হিংস্র হয়ে উঠছে। রবিবার এই আন্দোলন রাজধানী তেহরানসহ দেশের বেশ কয়েকটি বড় শহরে ছড়িয়ে পড়ে

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jan 12, 2026, 03:14 PM IST
Iran Unrest: সরকার বিরোধী বিক্ষোভ ইরানে নিহত ৫৩৮, দেশজুড়ে চলা অশান্তিতে ১২০০০ কোটি টাকার ক্ষতি ভারতের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আম জনতার  বিক্ষোভে অগ্নিগর্ভ ইরান। রাজধানী তেহরান ছাড়িয়ে দেশের ৩১ প্রদেশে ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভ।  পুলিসের গুলিতে মারাও গিয়েছেন কয়েকশো মানুষ। এর প্রভাব এসে পড়েছে ভারতেও। কারণ ভারত থেকে ১২ লাখ টন বাসমতি চাল আমদানি করে ইরান বিরাট সেই ব্যবসা এখন বন্ধ। ফলে বিপুল ক্ষতির সম্মুখীন বাসমতি ব্যবসায়ীরা।

Add Zee News as a Preferred Source

সর্বভারতীয় এই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রায় ২ হাজার কোটি টাকার বাসমতি চাল আটকে রয়েছে বন্দরে। ফলে ঘুম ছুটেছে রফতানিকারকদের। ইরানে বাসমতি চাল যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি অসুবিধেয় পড়েছেন পঞ্জাব ও হরিয়ানার চাষী ও ব্যবসায়ীরা। কারও চাল বিক্রি হচ্ছে না। কেউ চাল বিক্রি করেও টাকা পাচ্ছেন না। 

ইরানে গোলমালের খবরে বহু ব্য়বসায় বন্দরে তাদের মাল আটকে রেখেছেন। কারণ চাল পাঠিয়ে পেমেন্ট নাও পাওয়া যাতে পারে। ইরান প্রতি বছর ১২ লাখ টান বাসমতি চাল ভারত থেকে কেনে। এর মূল্য প্রায় ১২,০০০ কোটি টাকা।

ইরানজুড়ে চলতে থাকা প্রতিবাদ দিন দিন আরও হিংস্র হয়ে উঠছে। রবিবার এই আন্দোলন রাজধানী তেহরানসহ দেশের বেশ কয়েকটি বড় শহরে ছড়িয়ে পড়ে। আমেরিকার এক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন। অস্থিরতার প্রধান কারণ হলো ইরানের মুদ্রা ‘রিয়াল’-এর ব্যাপক পতন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

আগে ইরান সরকার খাদ্যদ্রব্য আমদানির জন্য বিশেষ ছাড় বা ভর্তুকিযুক্ত বিনিময় হার দিত। এর ফলে ইরানের বাজারে ভারতীয় চাল সাধারণ মানুষের নাগালের মধ্যে বা সস্তা থাকত। কিন্তু বর্তমান মুদ্রাস্ফীতির কারণে সেই সুবিধা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন-ভারতের ১ টাকা এখানে ১১০০০ টাকা, পকেটে ৫ হাজার থাকলেই এদেশে আপনি মহারাজা

আরও পড়ুন-দল বেঁধে সোনারপুরে পিকনিক করতে গিয়ে রহস্যমৃত্যু টালিগঞ্জের বাসিন্দার! দেহ ফেলে পালাল বন্ধুরা, তবে কী...

ইসরায়েল-ইরান সংঘাত শুরু হওয়ার আগে প্রতি ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ছিল প্রায় ৯০,০০০ রিয়াল। বর্তমানে তা ব্যাপকভাবে কমে ১,৫০,০০০ রিয়াল ছাড়িয়ে গেছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সামলাতে ইরান সরকার খাদ্য আমদানির ক্ষেত্রে যে বিশেষ সুবিধা দিত, তা তুলে নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় রপ্তানিকারকদের জন্য সেখানে ব্যবসা করা এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মুদ্রার এই বিশাল পার্থক্যের কারণে ইরানে পণ্য বিক্রি করা এখন লাভের বদলে লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

ভারতীয় বাসমতী চালের  একটি বিশাল বাজার রয়েছে ইরানে। ভারত থেকে প্রতি বছর যে পরিমাণ বাসমতি চাল বিদেশে পাঠানো হয়, তার একটি বড় অংশই যায় ইরানে। ইরান প্রতি বছর ভারত থেকে প্রায় ১২ লক্ষ টন বাসমতী চাল কেনে, যার বাজারমূল্য প্রায় ১২,০০০ কোটি টাকা। ভারতের মোট বাসমতি রপ্তানির ৪০ শতাংশই আসে পাঞ্জাব এবং হরিয়ানা থেকে। ইরানের বাজারে সামান্য কোনো পরিবর্তন বা সমস্যা দেখা দিলেই তার সরাসরি প্রভাব পড়ে ভারতের চালকল মালিক এবং কৃষকদের ওপর।

রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এখন ভারতের স্থানীয় বাজারেও পড়তে শুরু করেছ। রপ্তানিকারকদের কাছে চালের স্টক বা মজুদ বেড়ে যাওয়ায় বাসমতী চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা কমে গেছে। এই অচলাবস্থা যদি দীর্ঘ সময় ধরে চলে,তবে আগামী মৌসুমে কৃষকরা তাদের ফসলের সঠিক দাম পাবেন না। ব্যবসায়ীদের হাতে নগদ টাকার অভাব দেখা দিলে পরবর্তী সময়ে কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়াও ধীর হয়ে যেতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.