Rail Accident: গর্বের হেরিটেজ রেল লাইনচ্যুত, কামরা আছড়ে পড়ল মাটিতে! চারদিকে আর্তনাদ-মৃত্যুমিছিল...

Rail Accident: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার শিশু সন্তান রয়েছেন

সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 4, 2025, 02:57 PM IST
Rail Accident: গর্বের হেরিটেজ রেল লাইনচ্যুত, কামরা আছড়ে পড়ল মাটিতে! চারদিকে আর্তনাদ-মৃত্যুমিছিল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর্তুগালের লিসবনে বাড়ির উপরে আছড়ে পড়ল তাদের গর্বের ফ্যানিকুলার রেল।  এই কেবল কার রেলে চড়তেই চলে আসেন হাজার হাজার পর্যটক। সেই রেলেই  শহর ঘুরে দেখেন পর্যটকরা। পর্যটকদের কাছে এই রেলের পরিচিতি এলিভাদোর গ্লোরিয়া। ওই দুর্ঘটনায় এখনওপর্যন্ত মারা গিয়েছেন ১৫ জন। আহত হয়েছেন ১৮ জন।

Add Zee News as a Preferred Source

বুধবার বিকেল ছয়টার দিকে ওই ফানিকুলার রেল দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে এবং পাশের বিল্ডিংয়ে ধাক্কা লেগে এটি কাঠের বাক্সের মত ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। আহত এবং নিহত ব্যক্তিদের মধ্যে দেশি বিদেশি নাগরিক রয়েছেন। তবে এখন পর্যন্ত বিদেশিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার শিশু সন্তান রয়েছেন। গর্ভবতী নারীকে মেটারনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার শিশু সন্তানকে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল দোনা এস্টেফানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-জিএসটির হারে আমূল বদল মোদী সরকারের, দেখে নিন কোন কোন পণ্যের দাম বাড়বে, সস্তা হবে কোন জিনিস...

আরও পড়ুন-জোর ধাক্কা রাজ্যের, এসএসসির দাগিদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

এদিক, ভয়াবহ এই দুর্ঘটনার পর বৃহস্পতিবার পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং রাজধানী লিসবনে তিনদিনের শোক পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন লিসবনের সিটি মেয়র কার্লোস মোয়েদা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমাদের শহরে এমন একটি মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি। ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।। যে কোন পরিস্থিতি তাদের পাশে থাকব আমরা।

লিসবনের পরিবহন মন্ত্রী বলেছেন, কেবল কারের রক্ষাণাবেক্ষন খুব ভালোভাবেই করা হয়েছিল। গত ১৪ বছর ধরে ওই কাজ করেছে একটি সংস্থা। তার পরেও দুর্ঘটনা দুর্ঘটনাই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.