Fire in Stadium WATCH: ক্লাবের ম্যাচ চলছিল! ৩২০০ আসনের স্টেডিয়াম মুহূর্তে পুড়ে ছাই! ক্ষোভ মেটালেন সমর্থকেরা, রইল ভিডিয়ো...

Fire in Stadium Finland WATCH: হাসিকান্না থেকে হাতাহাতি! খেলার মাঠে বিশৃঙ্খলা নতুন নয়। নিছক মারামারি থেকে ভাঙচুর পর্যন্ত হয়ই। পদপিষ্ট হয়ে মারা যান অনেকে। আগুনও ঘটনার কেন্দ্রে থেকেছে বহুবার। এবার ফিনল্যান্ডে।

সৌমিত্র সেন | Updated By: Dec 12, 2025, 02:28 PM IST
Fire in Stadium WATCH: ক্লাবের ম্যাচ চলছিল! ৩২০০ আসনের স্টেডিয়াম মুহূর্তে পুড়ে ছাই! ক্ষোভ মেটালেন সমর্থকেরা, রইল ভিডিয়ো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খেলার মাঠে বিশৃঙ্খলা নতুন কিছু নয়। নিছক মারামারি, গুঁতোগুঁতি থেকে ভাঙচুর পর্যন্ত হয়েই থাকে। পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন অতীতে বহুবার। আর আগুন? হ্যাঁ, আগুনও ঘটনার কেন্দ্রে থেকেছে, এমনও বহুবার হয়েছে। আর এবার ফিনল্যান্ডে (Finland) যা হল, তা সাংঘাতিক। গোটা স্টেডিয়াম (Fire in Stadium) পুড়িয়ে দিল সমর্থকেরা। আগুনে পুড়ে যাওয়া সেই স্টেডিয়ামের (stadium burned to ground) ভয়ংকর ভিডিয়ো অচিরেই ভাইরাল!

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: SIR in Bengal: ৫৮ লক্ষেরও বেশি 'নেই'? চিরতরে বাদ? নাম উঠবে না লিস্টে? কমিশন 'আবিষ্কার করল' বাংলায় ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ 'ভূত'!

হাসি-কান্না-আগুন

প্রিয় দলের ব্যর্থতায় অনেকেই কাঁদে। কেউ প্রচণ্ড ক্ষুদ্ধ হয়। কেউ মনের ঝাল মেটান সমালোচনা করে। কিন্তু, কে জানত, ক্লাবের বাজে পারফরম্যান্সে ক্ষিপ্ত হয়ে স্টেডিয়ামে অগ্নিসংযোগও করে বসেন সমর্থকেরা? হ্যাঁ, এমনই ঘটেছে।  ফিনল্যান্ডের অন্যতম সফল এক ক্লাবের কিশোর সমর্থকেরা এমনই ভয়ংকর কাণ্ড করেছে।

 ১৫ বছরের নীচে

ঘটনাটি গত রবিবারের। ফিনল্যান্ডের শীর্ষ স্তরের লিগ ভেইক্কাউসলীগার ক্লাব এফসি হাকার একটি স্ট্যান্ড আগুন পুরো ধংসস্তুপে পরিণত হয়। ফিনল্যান্ডের পুলিস জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ভ্যালকেয়াকোস্কির টেহটান কেন্ট্টা স্টেডিয়ামে অগ্নিকাণ্ডের সময় তিনজন কিশোর উপস্থিত ছিল, যাদের প্রত্যেকের বয়স ১৫ বছরের নীচে। হেলসিঙ্কির প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে ঘটনা ঘটেছে। তিন কিশোরের একজন স্বীকার করেছে, সে এমন একটি বস্তু জ্বালিয়েছে, যা থেকে ওই আগুনের সূত্রপাত ঘটে। সন্ধ্যা আটটার দিকে আগুন ধরে এবং দ্রুত কাঠের কাঠামোতে তা ছড়িয়ে পড়ে।  ১৯৩২ সালে নির্মিত ৩২০০ আসনের স্টেডিয়ামের ৪০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্ট্যান্ডটি পুড়ে যায়।

নেমে যায় ক্লাব

ফিনল্যান্ডের লিগের অন্যতম সফল ক্লাব এফসি হাকা। ১৯৩৪ সালের প্রতিষ্ঠার পর থেকে নটি ফিনিশ চ্যাম্পিয়নশিপ এবং ১২টি কাপ জিতেছে তারা। তবে চলতি মৌসুমে হাকার পারফরম্যান্স হতাশাজনক। আগুনের ঘটনা ঘটে কিছু সপ্তাহ পরে, যখন ক্লাবটি ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ভেইককাউসলীগা থেকে দ্বিতীয় ডিভিশনে নেমে যায়।

আরও পড়ুন: Bengal Weather Update: বাংলার বুকে ৪ ডিগ্রি! প্রবল শৈত্যপ্রবাহ! আশ্চর্য-করা কলকাতা! জেলায় জেলায় কড়া শীতের কাঁপুনি...

নাবালক

অবশ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েও বয়সের কারণে পার পেয়ে যাচ্ছে ওই তিন কিশোর। তবে এই ঘটনার তদন্ত চলছে। ফিনিশ আইনে ১৫ বছরের নীচের কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। এফসি হাকার চেয়ারম্যান মার্কো ল্যাকসোনেন বলেছেন, ক্ষতি এখনও হিসাব করা হয়নি, তবে তা ব্যাপক হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.