জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানকে ধ্বংস করতে ভারতকে লাগবে না! পাকিস্তান নিজেই ২ টুকরো হয়ে যাবে! কারণ বালোচিস্তানের (Balochistan) উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে পাকিস্তান। বিদ্রোহী বালোচিস্তান খুব শিগগিরই পাকিস্তানের থেকে আলাদা হয়ে যাবে! ঠিক এমনটাই বললেন খোদ পাকিস্তানেরই প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি (Former Pak PM Shahid Khaqan Abbasi)। তার কারণ হিসেবে তুলে ধরেছেন, বালোচিস্তানে একের পর এক বিস্ফোরণ। যার সবই পাক সেনাবাহিনীকে (Pakistan Army) টার্গেট করে।
Add Zee News as a Preferred Source
গতকাল পাকিস্তানের বালোচিস্তানে পাক সেনার উপরে ভয়ংকর হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি(Baloch Liberation Army)। বিএলএ-র হামলায় প্রাণ হারিয়েছেন ১৪ পাক সেনা। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছে বালোচ লিবারেশন আর্মি(BLA)। বোলান ও কোচ-এ দুটি পৃথক হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি। প্রথম হামলায় বোলনে রিমোর্ট কন্ট্রোল ডিভাইসের সাহায্য হামলা চালায় বিএলএর ট্যাকটিক্যাল ওপরেশন স্কোয়াড। ওই বিস্ফোরণে মারা যান ১২ পাক সেনা। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সেনাদের দেহ। ওই বিস্ফোরণে সেনার গাড়িটাই উড়ে যায়।
অন্যদিকে, কেচে পাক সেনার বম্ব ডিস্পোজাল স্কোয়াডকে নিশানা করে বিএলএ-র ফিঁদায়ে যোদ্ধারা। সেনার ওই বম্ব ডিস্পোসাল স্কোড যখন ক্লিয়ারেন্সের কাজ করছিল তখনই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তাতেই উড়ে যান বম্ব স্কোয়াডের কর্মীরা। মৃত্যু হয় ২ জন। আর বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন,"পাক সেনারা চোর গুন্ডাদের এক গ্যাং। পাক সেনার কাজ এখন বদলে গিয়েছে। একসময় এরা বন্দর, সীমান্ত, দেশের গুরুত্বপূর্ণ জায়গা প্রহরা দিত। এখন তারা খুন খারাপি করছে। শাসক বদলাচ্ছে। তাদের কাজও বদলে যাচ্ছে। বালোচ স্বাধীনতা যোদ্ধারা এই লড়াই চালিয়ে যাবে।"
উল্লেখ্য,বুধবার গভীর রাত থেকে পহেলগাঁও হামলার বদলায় অপারেশন সিঁদুর শুরু করেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। তারপরই ফুঁসে উঠেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। হুংকার দেন, প্রতিশোধ নেবেন বলে! কিন্তু নিজের দেশকেই এখন সামলাতে নাজেহাল পাকিস্তান। ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বালোচিস্তান। বালোচদের এই আলাদা হওয়ার দাবি সেই স্বাধীনতার কাল থেকেই।
আরও পড়ুন, India Pakista War: 'আমরা জানি, কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়', হুঙ্কার পাক-প্রধানমন্ত্রীর!
আরও পড়ুন, Operation Sindoor Flight cancelled: বাতিল ৪০০টি ফ্লাইট, ২৭টি বিমানবন্দর বন্ধ! ভারত-পাক যুদ্ধ আবহে বড় পদক্ষেপ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)