Mehul Choksi Arrested: মুম্বই আদালতের ২০১৮ ও ২০২১ সালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে চোকসি জামিনের চেষ্টা করতে পারেন বলে জানা গেছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পালিয়ে বেড়াচ্ছিলেন বহুদিন ধরে। অবশেষে গ্রেফতার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত হিরে ব্যবসায় মেহুল চোকসি। ভারতের অনুরোধে চোকসিকে গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিস। সিবিএই সূত্রে সংবাদমাধ্য়মের খবর, আপাতত জেলে রাখা হয়েছে ৬৫ বছর বয়সী চোকসিকে। মেহুল চোকসি ও তার ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে পিএনবি-র ১৩,৮৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ক্রেডিট লেটারের মাধ্যেই ওই বিপুল টাকা প্রতারণা করেছিলেন চোকসি।
শনিবার সিবিআইয়ের অনুরোধে চোকসিকে গ্রেপ্তার করে বেলজিয়াম পুলিস। বর্তমানে তিনি সে দেশের জেলে রয়েছেন। মুম্বই আদালতের ২০১৮ ও ২০২১ সালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে চোকসি জামিনের চেষ্টা করতে পারেন বলে জানা গেছে। স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরে জামিনের আবেদন জানানো হতে পারে। পিএনবি কেলেঙ্কারি প্রকাশের কয়েক সপ্তাহ আগেই চোকসি ও নীরব মোদী ২০১৮ সালের জানুয়ারিতে ভারত ছেড়ে পালিয়ে যান।
আরও পড়ুন-'বাংলাকে বাংলাদেশ হতে দেব না', ৪ জেলায় আফস্পা লাগুর দাবি বিজেপি সাংসদের
চোকসি ও তার ভাগ্নে নীরব মোদীকে দেশে ফেরানোর জন্য ব্রিটেনের সঙ্গে কথা বলছে ভারত। তার মধ্যেই এই ঘটনা। গতমাসেই বেসজিয়ামের তরফে বলা হয়েছিল মেহুল চোকসি সেদেশে রয়েছেন। উল্লেখ্য, মেহুল চোকসির স্ত্রী প্রীতি চোকসি বর্তমানে বেলজিয়ামের নাগরিক। মেহুল তাঁর সঙ্গে অ্যান্টরিপে থাকছিলেন।
আরও পড়ুন-নজরে ছাব্বিশ, চলতি মাসেই বাংলায় মোদী!
এদিকে, মেহুল চোকসি অ্যান্টিগা ও বারবুডার নাগরিক। চিকিত্সার জন্য তিনি সম্প্রতি অ্যান্টিগা ছেড়ে ইউরোপ চলে যান। ২০২১ সালে অ্যান্টিগা থেকে উধাও হয়ে যান। পরে তাঁর খোঁজ পাওয়া যায় ডমিনিকায়। ২০২৪ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বলেন, চোকসির জালিয়াতির টাকা আদায় করতে তার ২২,২৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
OMA
(19.5 ov) 103
|
VS |
ZIM
106/2(13.3 ov)
|
| Zimbabwe beat Oman by 8 wickets | ||
| Full Scorecard → | ||
|
SCO
(20 ov) 207/4
|
VS |
ITA
134(16.4 ov)
|
| Scotland beat Italy by 73 runs | ||
| Full Scorecard → | ||
|
SL
(20 ov) 163/6
|
VS |
IRE
143(19.5 ov)
|
| Sri Lanka beat Ireland by 20 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.