জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: গাজায় আসার পথে ‘সমুদ ফ্লোটিলার’ নৌবহরে হামলা। তিউনিশিয়ার জলসীমান্তের কাছে ড্রোন হামলার শিকার 'দ্য গ্লোবাল সমুদ ফ্লোটিলা ফর গাজা'র বহরে থাকা প্রধান নৌকাটি। মঙ্গলবার ভোরে এই হামলার ঘটনাটি ঘটেছে। তবে নৌকায় থাকা ৬ জন যাত্রী ও ক্রু নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে।
Add Zee News as a Preferred Source
পর্তুগালের পতাকাবাহী নৌকাটিতে ফ্লোটিলার নেতৃত্বদানকারী গ্রেটা থানবার্গ ছিলেন। ছিলেন কমিটির অন্যান্য সদস্যরাও। গ্লোবাল সমুদ ফ্লোটিলা (জিএসএফ)-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলার ফলে নৌকাটির প্রধান ডেক ও স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সবাই সুরক্ষিত আছেন। জিএসএফ আরও জানিয়েছে, নৌবহারে হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করা হবে। আরও বলা হয়েছে, হামলা চালিয়ে এবং ভয় দেখিয়ে তাদের পিছু হটানো সম্ভব হবে না। গাজার অবরোধ ভাঙার পাশাপাশি প্যালেস্তানীয় জনগণের সঙ্গে সংহতি প্রকাশে শান্তিপূর্ণ মিশন অব্যাহত থাকবে। প্রসঙ্গত, আন্তর্জাতিক উদ্যোগে ৪৪টি দেশের প্রতিনিধিদের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার, জল, ওষুধের মানবিক সহায়তা পৌঁছতে সমুদ্রপথ পাড়ি দেয় ফ্লোটিলা।
যদিও তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র মোজাইক দাবি করেছেন, ফ্লোটিলার নৌবহরে হামলা চালানোর বিষয়টির কোনও সত্যতা নেই। তিনি আরও দাবি করেছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে নৌকার ভিতর থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এখন হামলা পর এদিন অনেক মানুষ তিউনিশিয়ার সিদি বো সাঈদ বন্দরে জড়ো হন। প্যালেস্তাইনের পতাকা হাতে তারা ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, ২০০৭ সালে হামাস গাজার দখল নেওয়ার পর ইসরায়েল গাজা উপকূলে নৌবহরের ওপর অবরোধ আরোপ করে। তাদের আশঙ্কা জাহাজে করে সমুদ্র পথ দিয়ে গাজায় অস্ত্র প্রবেশ করতে পারে।
২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। তারপর গাজায় ফের পাল্টা হামলা শুরু করে তেল আবিব। হামলার জেরে গাজা উপকূলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হলেও সমুদ্র উপকূলে অবরোধ প্রত্যাহার করেনি ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখনও পর্যন্ত ৬৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন, 5 Years Boy Writes Letter to Mamata: 'মাকে ছাড়া খুব কষ্ট হয়, মাকে এনে দাও...' প্রাইমারি টিচার মায়ের বদলি চেয়ে 'মমতা দিদুন'কে কাতর চিঠি ৫-র ছেলের...
আরও পড়ুন, AI Boyfriend: 'তোমাকে আরাম দেওয়াই আমার...' AI বয়ফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে সেক্**স ChatGPT-র প্রেমে মশগুল বিবাহিত যুবতীর...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)