Bizarre Death: আঠা দিয়ে চামড়ায় সাঁটা ২৬ আইফোন! বাসে বসেই হঠাৎ... ২০-র তরুণীর মৃ*ত্যুতে তাজ্জব চিকিৎসকরা...

Girl found dead with iPhones glued: পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকরা দেখেন, ২০ বছরের ওই যুবতীর সারা শরীরে বেশ কয়েকটি 'প্যাকেট' সাঁটা! তারপর তাঁরা দেখেন...

সুদেষ্ণা পাল | Updated By: Aug 1, 2025, 01:00 PM IST
Bizarre Death: আঠা দিয়ে চামড়ায় সাঁটা ২৬ আইফোন! বাসে বসেই হঠাৎ... ২০-র তরুণীর মৃ*ত্যুতে তাজ্জব চিকিৎসকরা...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাসে যেতে যেতেই হঠাৎ অস্বস্তির শুরু! তারপর বাসের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ২০ বছরের যুবতী। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় পাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন যুবতীকে। কিন্তু কীভাবে হঠাৎ মৃত্যু হল ওই যুবতীর? এভাবে আচমকা মৃত্যুর কোলে ঢলেই বা পড়লেন কেন? চিকিৎসরা তরুণীকে পরীক্ষা করতে গিয়ে হতভম্ব হয়ে যান!

Add Zee News as a Preferred Source

আঠা দিয়ে শরীরে সাঁটা 'প্যাকেট'!

চিকিৎসকরা দেখেন, ২০ বছরের ওই যুবতীর সারা শরীরে বেশ কয়েকটি 'প্যাকেট' সাঁটা! তারপর দেখেন ২৬টি আইফোন সরাসরি আঠা দিয়ে তাঁর ত্বকে সাঁটা। সেভাবেই বাসে বসেছিলেন তিনি। তারপরই অসুস্থতা ও মৃত্যু। কিন্তু কেন তাঁর শরীরে ওভাবে সাঁটা ছিল আইফোনগুলি? কেউ কি তাঁর শরীরে আইফোনগুলি আটকে দিয়েছিল? নাকি ওই যুবতী নিজেই তা করেছিলেন? এভাবে কি আত্মঘাতী হন ওই যুবতী? প্রশ্ন হাজারো। আর সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এই অদ্ভূত ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

তাজ্জব করা এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। ২০ বছর বয়সী ওই তরুণী বাসে করে ফোজ ডো ইগুয়াকু থেকে সাও পাওলোতে একাই যাচ্ছিলেন যাচ্ছিলেন বলেই জানা গিয়েছে। বাসটি যখন পারানার গুয়ারাপুয়াভাতে একটি রেস্তোরাঁয় থামে, তখন তাঁর শ্বাসকষ্ট হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্ত কাজে আসেনি সেই প্রচেষ্টা। কিছুক্ষণের মধ্যেই তাঁর খিঁচুনি শুরু হয়।

চিকিৎসকরা তারপর তাঁর শরীরে ওভাবে সাঁটা অবস্থায় ২৬টি আইফোন পাওয়ার পর পুলিসে খবর দেন। পুলিস এসে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালায়। ওই যুবতীর কাছে কোনও মাদক যদিও পাওয়া যায়নি। তবে লাগেজে বেশ কয়েক বোতল অ্যালকোহল পাওয়া গিয়েছে।

আরও পড়ুন, New Blood Group: একদম আনকোরা! ভারতীয় যুবতীর শরীরে মিলল নতুন 'রক্ত'! ডাক্তাররাও থ...

আরও পড়ুন, Delhi Shocker: কদিন পরই বিয়ে, জন্মদিনের আনন্দ উদযাপনই ডেকে আনল মৃ*ত্যুকে... চরম মর্মান্তিক পরিণতি যুবকের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.