Ramadan 2025: রমজানে বদলাচ্ছে অফিস আওয়ার্স, একধাক্কায় কাজের সময় কমছে সরকারি কর্মীদের

Ramadan 2025: ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে

Updated By: Feb 24, 2025, 04:25 PM IST
Ramadan 2025: রমজানে বদলাচ্ছে অফিস আওয়ার্স, একধাক্কায় কাজের সময় কমছে সরকারি কর্মীদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্চ মাসে টানা একমাস ধরে চলবে রোজ। ভোরে খাবার খেয়ে প্রায় সন্ধে ছটায় উপবাসভঙ্গ। যারা সরকারি কর্মী তারা এইসময় অফিস করবেন কীভাবে? প্রতি বছরের মত এ বছরও অফিস টাইমিংয়ের বদল করল বাংলাদেশ সরকার।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-বাংলাদেশে বায়ু সেনা ঘাঁটিতে হামলা, চলল গুলি, নিহত কমপক্ষে ১

রোজা উপলক্ষে এবার বাংলাদেশে সরকারি অফিস খুলবে সকাল ৯টায়। অফিস ছুটি হবে বিকেল ৩টেয়। এরপর সরকারি কর্মীরা হাতে পাবেন প্রায় তিনঘণ্টা। সেই সময়ে তারা সহজেই ঘরে ফিরে উপবাস ভঙ্গ করতে পারবেন।

সোমবার পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোজার সময় দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের(দুপুরের) নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ থেকে রমজান শুরু হতে পারে।

ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্টও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.