জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রুথ ইজ স্ট্রেজার দ্যান ফিকশন! সত্যিই তাই! না হলে এমন ঘটনা গল্পের পাতা থেকে বেরিয়ে এসে ঘটে কী করে? নাতির প্রেমে পড়েন ঠাকুমা। এবং সেই প্রেমে একেবারে হাবুডুবু অবস্থা তাঁদের। আর এই অসমবয়সী দম্পতিদের (unlikely couple) নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। তাঁদের মধ্যে ৬০ বছরের বয়সের ব্যবধান। ঘটনা অবশ্য এখানকার নয়, জাপানের (Japan)। বছরতেইশের যুবকের নাম কফু (Kofu), বছরতিরাশির মহিলার নাম আইকো (Aiko)।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Big Changes in Financial Rules: সেপ্টেম্বরে নীরবে ঘটল বড় বড় বদল! আধারে, ফিক্সড ডিপোজিটে, পেনশনে, আইটি রিটার্নে...খেয়াল না করলেই বিপদ...
কী ঘটেছে?
জাপানে বিষয়টি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ষাট বছরের বয়স-ব্যবধান এই প্রেমিকযুগলের। আইকো অবশ্য বছরতেইশের যুবক কফুর নিজের ঠাকুমা নন। কফু তাঁর এক সহপাঠীর বাড়িতে গিয়ে তাঁর ঠাকুমাকে দেখেই মহিলার প্রেমে পড়ে যান। প্রেম করার সেই শুরু। এরপর প্রায় ছমাস চলছে তাঁদের প্রেমপর্ব। আর তারপর অনেকেরই ফের মনে হচ্ছে, বয়স যেন সংখ্যামাত্র। এই যুগলের কথা শুনে নেটিজেনদের মুখেও হাসি ফুটেছে। প্রথমবার সহপাঠীর বাড়িতে গিয়ে তাঁর ঠাকুমার সঙ্গে আলাপ হয়েছিল কফুর। প্রথম দেখাতেই আইকোর প্রেমে পড়েন কফু। সম্প্রতি যুগলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলের দৃষ্টি গিয়ে পড়েছে তাঁদের উপর। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, আইকোর হাত ধরে ঘুরছেন কফু!

কফু-আইকো
ওই ভিডিয়োতেই আইকো জানিয়েছেন, এর আগে তিনি দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। পাঁচ নাতি-নাতনি তাঁর। দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পর ছেলের পরিবারের সঙ্গে থাকেন। অন্য দিকে, কফু এক কলেজপড়ুয়া, পাশাপাশি ক্রিয়েটিভ ডিজাইন কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ করছেন। আইকো জানিয়েছেন, তিনিও প্রথম দেখাতেই কফুকে পছন্দ করেছিলেন। কফুর মতো শান্ত, নম্র স্বভাবের ছেলে তিনি আগে কখনও দেখেননি। তবে, প্রেমে হাবুডুবু খেলেও কেউই কাউকে বলতে সাহস পাচ্ছিলেন না। কারণ, বয়সের পার্থক্য।
সন্ধেয় প্রোপোজ
কিন্তু সহসাই একদিন সুযোগ ঘটে গেল! হঠাৎ একদিন কফুর সহপাঠীই ডিজনিল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেন। সেখানে কফুর যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অনেকেই যেতে পারেননি। গেলেন শুধু কফু ও আইকো। আর,
সেদিনই ডিজনিল্যান্ডে সন্ধ্যা নামার সময়েই আইকোকে প্রেমের প্রস্তাব দেন কফু। কফু তাঁর প্রেমে পড়েছেন শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন আইকো।
ডেটিং, লিভ-ইন
এরপর ক্রমেই তাঁদের দেখাসাক্ষাৎ বাড়তে থাকে। ডেটিংয়ের সময় একে অপরের সঙ্গে থাকারও সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু কার বাড়িতে থাকবেন তা শুরুতে স্থির করতে পারছিলেন না। কিছুদিনের মধ্যেই তাঁদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারেই জানাজানি হয়ে যায়। ৬০ বছরের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও দুজনের সম্পর্ক মেনে নেয় দুই পরিবারই। বর্তমানে একসঙ্গেই থাকেন তাঁরা।
আরও পড়ুন: Baba Vanga Predictions: অক্ষরে-অক্ষরে মিলেছে বাবা ভাঙ্গার ২০২৫ পূর্বাভাস! বাকি ৪ মাসে সর্বনাশের আর কত বাকি? শুনলে পিশাচ নাচবে বুকের উপর...
মিষ্টি অপেক্ষার সুবাস
ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা রয়েছে? আইকো ও কফু জানিয়েছেন, চুটিয়ে প্রেম করলেও, বিয়ের বিষয়ে কোনও তাড়াহুড়ো নেই তাঁদের। কফু জানিয়েছেন, ঘুম ভাঙার পর আইকোর মুখ দেখতেই তিনি সবচেয়ে পছন্দ করেন। অন্য দিকে, আইকো জানিয়েছেন, কফু যখন কাজে বেরিয়ে যান, তখন নিঃসঙ্গতা অনুভব করেন তিনি। কিন্তু কফুর জন্য রান্না করে মনে আনন্দ পান তিনি। আর সারাদিন ধরে কফুর জন্য অপেক্ষা করে থাকেন। একটা মিষ্টি অপেক্ষার সুবাস নিঃসঙ্গতার বিষাদের মধ্যেও তাঁকে, তাঁর অন্তস্থলকে ভরিয়ে রাখে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)