Hafiz Saeed 'East Pakistan' Plot Exposed: বাংলাদেশ থেকেই ভারতে জঙ্গি হামলা চালাবে লস্কর! হাফিজ সঈদের ভয়ংকর 'পূর্ব পাকিস্তান' চক্রান্ত ফাঁস...

Hafiz Saeed Planning Terror Attacks From Bangladesh: ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রকাশ্যে জনতাকে ভারতের বিরুদ্ধে "জিহাদ" শুরু করার জন্য উসকানি দেওয়া হচ্ছে। যার মধ্যে শিশুরাও ছিল। 

সুদেষ্ণা পাল | Updated By: Nov 10, 2025, 07:08 PM IST
Hafiz Saeed 'East Pakistan' Plot Exposed: বাংলাদেশ থেকেই ভারতে জঙ্গি হামলা চালাবে লস্কর! হাফিজ সঈদের ভয়ংকর 'পূর্ব পাকিস্তান' চক্রান্ত ফাঁস...
ফাইল ফোটো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অলস, চুপচাপ বসে নেই হাফিজ সঈদ। গোয়েন্দা সূত্র বলছে, লস্কর-ই-তইবার 'পূর্ব পাকিস্তান' চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে (Hafiz Saeed 'East Pakistan' Plot Exposed)! 'অলস বসে নেই'হাফিজ সইদ! বাংলাদেশ (Bangladesh) থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে এই জঙ্গি নেতা। 

Add Zee News as a Preferred Source

পাকিস্তানের খাইরপুর তামেওয়ালিতে এক সমাবেশে লস্কর-ই-তইবা একজন সিনিয়র কমান্ডারকে গর্ব করে বলতে শোনা যায় যে, হাফিজ সাইদ "অলস বসে নেই"। বাংলাদেশ থেকে ভারতে হামলার পরিকল্পনা করছে হাফিজ সঈদ। লস্কর-ই-তইবার সিনিয়র কমান্ডার ওই জঙ্গি নেতা বাংলাদেশকে "পূর্ব পাকিস্তান" বলে উল্লেখ করেছে তার বক্তব্যে।

৩০ অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামেওয়ালিতে আয়োজিত হয় ওই সমাবেশ। সেখানেই সাইফুল্লাহ সাইফ নামে লস্কর-ই-তইবার ওই সিনিয়র কমান্ডার এই দাবি করে। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে সাইফুল্লাহ সাইফকে বলতে শোনা যাচ্ছে যে, হাফিজ সাইদ বাংলাদেশের নতুন লঞ্চপ্যাড থেকে ভারতের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করছে। 

 সাইফুল্লাহ সাইফ বলে, "হাফিজ সাইদ অলস বসে নেই। সে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। লস্কর-ই-তইবার জিহাদিরা  ইতিমধ্যেই 'পূর্ব পাকিস্তান'-এ সক্রিয় আছে। তারা ভারতের 'অপারেশন সিঁদুরে'র জবাব দিতে প্রস্তুত"। গোয়েন্দা সংস্থাগুলি বলছে, এটি খুবই বিপজ্জনক ইঙ্গিত। যেখানে এটা স্পষ্ট যে, বাংলাদেশ লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনের সন্ত্রাসী নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।

ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, সাইফুল্লাহ সাইফ নামে লস্কর-ই-তইবার ওই সিনিয়র কমান্ডার প্রকাশ্যে জনতাকে ভারতের বিরুদ্ধে "জিহাদ" শুরু করার জন্য উসকানি দিচ্ছে। যার মধ্যে শিশুরাও ছিল। এবং সে আরও গর্ব করে বলে, "এখন আমেরিকা আমাদের সঙ্গে আছে। বাংলাদেশও আবার পাকিস্তানের কাছাকাছি আসছে।" সূত্রের খবর, এই ভিডিয়ো সামনে আসার পরই ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন, Faridabad 360 KG RDX Found: ডাক্তাররাই জঙ্গি! বড়সড় নাশকতার চক্র ফাঁস! মিলল ৩৬০ কেজি বিস্ফোরক, AK-47 আর ৮৩ রাউন্ড... ভয়ংকর!

আরও পড়ুন, Siliguri Chicken's Neck Corridor: ইউনূসের চক্রান্ত বানচাল! চিকেন্স নেক পাহারায় অতন্দ্র ভারত, মোতায়েন S 400, রাফায়েল-ব্রহ্মোস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.