জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্লাবিত তীর্থক্ষেত্র! ভয়ংকর বিপর্যয় ঘনিয়ে এল মক্কা-মদিনায় (Mecca Medina)। সৌদি আরবের (Saudi Arabia) বেশিরভাগ অঞ্চলে আগামী ছয় দিন ধরে টানা বজ্রপাত, ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সে দেশের সিভিল ডিফেন্স অধিদফতর। এই প্রেক্ষিতে সৌদিতে জরুরি সতর্কতাও জারি করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Fire in Office WATCH: ভয়াবহ আগুন অফিসে! দ্রুত ছড়াল লেলিহান শিখা! টিফিন খেতে-খেতেই মর্মান্তিক মৃত্যু বহু জনের...দেখুন ভয়াল ছবি...
সতর্কতা
সিভিল ডিফেন্স অধিদফতর জানিয়েছে, আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কয়েক দিন ধরে বজ্রঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তীব্র আবহাওয়ার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং কিছু নির্দেশিকা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতা হিসেবে জনসাধারণকে নিরাপদ এলাকায় অবস্থান করতে, উপত্যকা ও বন্যাপ্রবণ স্থানগুলি কঠোরভাবে এড়িয়ে চলতে বলা হয়েছে। এই সময়ে সাঁতার কাটা থেকেও বিরত থাকতে বলা হয়েছ। এছাড়াও আবহাওয়ার এই তীব্র পরিস্থিতিতে সাধারণ মানুষকে এবং বিদেশি পর্যটকদের মিডিয়া আউটলেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জারি করা সমস্ত সরকারি নির্দেশাবলি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
চরম আবহাওয়ায়
এত বিপর্যয়ের পরেও আরও বিপদের পূর্বাভাস আছে? হ্যাঁ, পূর্বাভাস অনুসারে, পবিত্র মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যার ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলোবালি উড়িয়ে নিয়ে যাওয়া নিম্নগামী বাতাস বইতে পারে। মক্কা, জেদ্দা, তাইফ, রাবিঘ, আল-লিথ-সহ মক্কার আশপাশের সব এলাকাই এই চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুন: New Tariff on India: ফের শুল্ক-বোমা! এবার ভাতের থালায় হাত বাড়ালেন ট্রাম্প! মহার্ঘ হবে চাল? পুতিনের ভারত-সফরে খেপে গিয়েই কি...
বৃষ্টি, বন্যা, শিলাবৃষ্টি, ধুলোঝড়
এছাড়াও, মদিনা, তাবুক, আল-জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত, হাইল, কাসিম, পূর্বাঞ্চল এবং আল-বাহাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং এর ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। অন্য দিকে, রিয়াদ অঞ্চল-সহ আসির এবং জাজান অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এই পুরো সময়কালে সরকারি পরামর্শ পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশেষভাবে জোর দিয়েছে আবহাওয়া দফতর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)