জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! নদীতে এসে পড়ল আস্ত বিমান। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটল একাধিক জনের। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে গিয়ে পড়ে। ঘটনায় হেলিকপ্টারে থাকা ছ'জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কর্মীরা উদ্ধারকাজে নেমে পড়েছেন। জানা গিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ছ'জনের মধ্যে তিনজনই শিশু।
প্রাথমিকভাবে অবশ্য একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তখন জানা গিয়েছিল, হেলিকপ্টারটিতে তিন শিশু-সহ পাঁচ যাত্রী ছিলেন। দু'জনকে জল থেকে টেনে তুলতেও দেখা গিয়েছে উদ্ধারকর্মীদের। দুর্ঘটনায় নিহতদের দেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তবে সরকারিভাবে কিছু জানানো হয়নি। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এই হেলিকপ্টার দুর্ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: Hanuman Jayanti 2025: হনুমান জয়ন্তীতে বজরঙ্গবলীকে দিন সিঁদুর-তেল, লাল কাপড়! কিন্তু কোন রঙের সিঁদুরে আর কী তেলে তিনি দারুণ তুষ্ট, জানেন?
আরও পড়ুন: Jupiter Transit in Mrigasira: দেবগুরু বৃহস্পতি ঢুকছেন মার্গশীর্ষে! বৃহস্পতির সন্ধের পর থেকেই এঁদের জীবনে সৌভাগ্যের বিপুল বন্যা...
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে ঘটা এই হেলিকপ্টার দুর্ঘটনায় বিখ্যাত বহুজাতিক প্রযুক্তি কোম্পানি সিমেন্সের কর্মকর্তা অগাস্টিন এসকোবার সপরিবার মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি স্পেনে সিমেন্সের রেল পরিকাঠামো বিভাগের নির্বাহী হিসেবে নিযুক্ত ছিলেন। জানা গিয়েছে, সিমেন্সের কর্তা অগাস্টিন এসকোবার তাঁর পরিবার নিয়ে নিউ ইয়র্ক ভ্রমণ করছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ঘটনার সময় তাঁরা একটি বিকট শব্দ শুনতে পান। তারপর হেলিকপ্টারটি ভেঙে পড়তে দেখেন।
প্রযুক্তি কোম্পানি সিমেন্সের অগাস্টিন এসকোবার স্ত্রী ও তিন সন্তান-সহ ওই হেলিকপ্টারটিতে ছিলেন। ঘটনার পরে হিমশীতল নদীর জল থেকে তাঁদের উদ্ধার করা হয়। এবং তবে কেউ বেঁচে নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)