)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভূমিকম্প! এবার ইন্দোনেশিয়ায়। আজ, মঙ্গলবার ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় (Indonesia’s West Papua region) ৬.৫ (magnitude 6.5 earthquake) মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে। হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১২ আগস্ট) এই ভূমিকম্পটি আঘাত হানে বলে নিশ্চিত করেছে
৬.৫ না ৬.৩?
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ২৪ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি আঘাত হানে ইন্দোনেশিয়ার পাপুয়ায়। এর কেন্দ্রস্থল ছিল পাপুয়ার এবেপুরা শহর থেকে প্রায় ১৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। প্রাথমিকভাবে ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৬.৫ বলে জানিয়েছিল। পরে তা সংশোধন করে ৬.৩ করা হয়। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রিং অব ফায়ার
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার-এর ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে, ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন। হাজার-হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিলেন।
ভূকম্প ও সুনামি
২০১৮ সালে সুলাওয়েসিতেই ঘটেছিল মারণ ৭.৫ মাত্রার ভূমিকম্প। যার জেরে পরে সুনামিও হয়। সবমিলিয়ে ২২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। ২০০৪ সালে আচেহ প্রদেশে ৯.১ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামি আঘাত হেনেছিল। যার জেরে শুধু ইন্দোনেশিয়াতেই ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)