Bangladesh: ব্যাটারিচালিত রিক্সার দাপটে দুর্ঘটনা বাড়ছে ঢাকায়!

Bangladesh: বাংলাদেশের সবগুলো মহানগরীতে সাধারণ শ্রমিক, দোকান কর্মচারী, টালি, ঘড়ি ও চশমা মিস্ত্রি এবং দিনমজুররা পেশা পালটে অটোরিকশা চালক হয়েছেন।

তনুময় ঘোষাল | Updated By: Apr 24, 2025, 05:21 PM IST
Bangladesh: ব্যাটারিচালিত রিক্সার দাপটে দুর্ঘটনা বাড়ছে ঢাকায়!

সেলিম রেজা ও মহম্মদ আলী সুমন, ঢাকা: বাংলাদেশে রাস্তায় এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। ফলে যানজট যেমন বাড়ছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। গত গত চারদিনে ব্যাটারিচালিত রিক্সার ধাক্কায় আহত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২.১০ শতাংশ মানুষ। স্রেফ মূল সড়কের নিয়ন্ত্রণহীন চলাচলা নয়, সুযোগ পেলেই মহাসড়কেও উঠে যাচ্ছে ব্যাটারিচালিত রিক্সা! দেখার কেউ নেই। এই ব্যাটারিচালিত অটোরিকশাকে জায়গা দিতে দিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ছে যাত্রীবাহী বাস। প্রায় রোজই দুর্ঘটনা ঘটছে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Bangladesh: ঢাকায় চরমে ভারত বিদ্বেষ! গান গাইতে গাইতে দূতাবাস দখল করতে রাস্তায় হাজার হাজার মানুষ...

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বিদ্যুতের ওপর নির্ভরশীল। ফলে বিদ্যুৎ অপচয় বাড়ছে।  শুধু অপচয় নয়, অধিকাংশ স্থানে বিদ্যুৎ চুরিও হচ্ছে। রিক্সাচালকরা সংঘবদ্ধ। কেউ কিছু বলার সাহস পায় না। এলাকার মস্তানরা এদের নিয়ন্ত্রণের নাম দু'পয়সা কামিয়ে নিচ্ছে। পরিস্থিতি এমনই যে, ঢাকায় রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা  বিষফোঁড়ার মতো হয়ে উঠেছে। ট্রাফিক ব্যবস্থায় ব্যাটারিচালিক রিক্সার গতি নিয়ন্ত্রণের সংস্তান নেই। ফলে রাস্তা ফাঁকা পেলে অনেক চালক এমন বেপরোয়াভাবে অটোরিকশা চালান যে, রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

বাংলাদেশের সবগুলো মহানগরীতে সাধারণ শ্রমিক, দোকান কর্মচারী, টালি, ঘড়ি ও চশমা মিস্ত্রি এবং দিনমজুররা পেশা পালটে অটোরিকশা চালক হয়েছেন। কারণ, আগের পেশায় বেতন কম, অনিশ্চয়তা এবং কাজ ছিল অনিয়মিত। এখন তাদের সেই সংকট কেটে গেছে। এইসব অদক্ষ অটোরিকশা চালকদের নিয়ন্ত্রণ করতে পারছে না কর্তৃপক্ষ। 

দিন দিন রাজধানী ঢাকার মূল সড়কও গ্রাস করে নিচ্ছে ব্যাটারিচালিত রিকশা। নিয়মনীতির তোয়াক্কা না  করে গণ পরিবরণকে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে এই ব্যাটারিচালিত রিক্সা। বিশেষজ্ঞরা বলছেন, তিন চাকার এই যান কোনওভাবেই মূল সড়কে চলার যোগ্য নয়। নিয়ন্ত্রণ করা না গেলে,  যানজটে পুরোপুরি স্থবির হয়ে পড়বে রাজধানী ঢাকা।

২০১০ সালের পর চিন থেকে আমদানি করা ইজিবাইকের অনুকরণে রিকশায় মোটর ও ব্যাটারি যুক্ত করা শুরু হয়। তবে ঢাকার মূল সড়কে এসব যান প্রবেশ করতে দেওয়া হত না। ফলে সংখ্যা ব্যাপকভাবে বাড়েনি। ২০১১ সালের দিকে ঢাকাবাসী প্রথম এ ধরনের (মোটর ও ব্যাটারিযুক্ত তিন চাকার যান) যান দেখতে পান। রিকশায় মোটর ও ব্যাটারি যুক্ত করেছেন সম্পূর্ণ স্থানীয় মিস্ত্রিরা।  যদিও ব্য়াটারি চালিত রিক্সা এখনও কাগজে-কলমে অবৈধ।

বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশি কার্যক্রম ঢিলেঢালা হয়ে পড়ার সুযোগে রাজধানী ঢাকার সব সড়কে চলাচল শুরু করে এই রিকশা। এমন পরিস্থিতিতে গত বছরের ১৯ নভেম্বর বাংলাদেশের হাইকোর্ট ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। এরপর কয়েক দিন ঢাকায় বিক্ষোভ করে ঢাকা অনেকটা অচল করে রাখেন রিকশা চালকেরা। শেষে হাইকোর্টের দ্বারস্থ হয় প্রশাসন। ঢাকায় ব্যাটারিচালিত রিক্সা বন্ধের নির্দেশে ১ মাসের জন্য স্থগিতাদেশ জারি করে  আপিল বিভাগের চেম্বার আদালত।

আরও পড়ুন:  Pahalgam attack | India Pakistan tension: মিসাইল টেস্ট...! পহেলগাঁও হামলার পর এবার আসন্ন ভারত-পাক 'যুদ্ধ'?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.