Balochistan Independence: দু'টুকরো হয়ে যাচ্ছে পাকিস্তান! স্বাধীনতা ঘোষণা করল বালোচিস্তান? অবিশ্বাস্য...

Balochistan Declares Independence: টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান? এরকম একটা সন্দেহ ছিলই। সেই সন্দেহ খুব দ্রুত সত্য় হল। সত্য করল বালোচিস্তান। কী করল বালোচিস্তান? সিঁদুরের মধ্যেই এল অবিশ্বাস্য আপডেট!

সৌমিত্র সেন | Updated By: May 9, 2025, 02:57 AM IST
Balochistan Independence: দু'টুকরো হয়ে যাচ্ছে পাকিস্তান! স্বাধীনতা ঘোষণা করল বালোচিস্তান? অবিশ্বাস্য...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথা দ্রুত সত্যি হল! পাকিস্তানকে ধ্বংস করতে ভারতকে লাগবে না, পাকিস্তান নিজেই দু'টুকরো হয়ে যাবে! কারণ বালোচিস্তানের (Balochistan) উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে পাকিস্তান। বিদ্রোহী বালোচিস্তান খুব শিগগিরই পাকিস্তানের থেকে আলাদা হয়ে যাবে! বৃহস্পতিবার এমনই বলেছিলেন খোদ পাকিস্তানেরই প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি (Former Pak PM Shahid Khaqan Abbasi)। কারণ হিসেবে তিনি তুলে ধরেছিলেন, বালোচিস্তানে একের পর এক বিস্ফোরণ, যার সবই পাক সেনাবাহিনীকে (Pakistan Army) টার্গেট করে। তাঁর অনুমানই সত্য হল। বৃহস্পতির গভীর রাতে (শুক্রবার) বালোচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল। নিজেদের স্বাধীন ঘোষণা করল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: India Pakistan War: জয়সলমীরে উড়ে এল দুর্বৃত্ত পাকিস্তানের ৭০ ড্রোন, বুক চিতিয়ে লড়ল বীর বায়ুসেনা! সোনার কেল্লা কি সুরক্ষিত?

আরও পড়ুন: India Pakistan War: জম্মুর আকাশে হানাদার পাকিস্তানের ৮ মিসাইল চুরমার করল ভারতীয় সেনা...

বালোচিস্তান স্বাধীন

গতকাল পাকিস্তানের বালোচিস্তানে পাক সেনার উপরে ভয়ংকর হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army)। বিএলএ-র হামলায় প্রাণ হারিয়েছেন ১৪ পাক সেনা। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছিল বালোচ লিবারেশন আর্মি (BLA)। বোলান ও কোচ-এ দুটি পৃথক হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি। প্রথম হামলায় বোলানে রিমোর্ট কন্ট্রোল ডিভাইসের সাহায্য হামলা চালায় বিএলএর ট্যাকটিক্যাল ওপরেশন স্কোয়াড। ওই বিস্ফোরণে মারা যান ১২ পাক সেনা। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সেনাদের দেহ। ওই বিস্ফোরণে সেনার গাড়িটাই উড়ে যায়।

বালোচিস্তান-পাকিস্তান সংঘাত

অন্য দিকে, কোচে পাক সেনার বম্ব ডিস্পোজাল স্কোয়াডকে নিশানা করে বিএলএ-র ফিঁদায়ে যোদ্ধারা। সেনার ওই বম্ব ডিস্পোজাল স্কোয়াড যখন ক্লিয়ারেন্সের কাজ করছিল তখনই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তাতেই উড়ে যান বম্ব স্কোয়াডের কর্মীরা। মৃত্যু হয় ২ জনের।

বুধবার গভীর রাত থেকে পহেলগাঁও হামলার বদলায় অপারেশন সিঁদুর শুরু করে ভারত। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। তারপরই ফুঁসে ওঠেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। হুংকার দেন, প্রতিশোধ নেবেন! কিন্তু নিজের দেশকেই এখন সামলাতে নাজেহাল পাকিস্তানের প্রধানমন্ত্রী। কেননা, সেখানে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বালোচিস্তান।

আর সেই আবহই সত্য হল। বাকি পাকিস্তান যখন ভারতের সঙ্গে যুদ্ধে ব্যস্ত, সেই অবসরে নিজেদের দীর্ঘদিনের দাবির নিরিখে নিজের স্বাধীন ঘোষণা করল তারা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.