WATCH: ঘরে ঢুকে মারছে ভারত আর আমরা গান বানাচ্ছি! পাক নাগরিকরাই বলছেন, কী ফালতু দেশ রে বাবা!

Operation Sindoor Day 2: পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। আর এই পরিস্থিতিতে চিরপ্রতিদ্ধন্দ্বী দেশ গান প্রকাশ করল। যা নিয়ে পাকিস্তানেই উঠল সমালোচনার ঝড়...

শুভপম সাহা | Updated By: May 8, 2025, 08:53 PM IST
WATCH: ঘরে ঢুকে মারছে ভারত আর আমরা গান বানাচ্ছি! পাক নাগরিকরাই বলছেন, কী ফালতু দেশ রে বাবা!

Operation Sindoor Day 2: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। চলছে সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেই নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় সেনা। আর এই পরিস্থিতিতে পাকিস্তান গান রিলিজ করল। যা দেখে থ পাকিস্তানিরাই!

Add Zee News as a Preferred Source

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) চার মিনিটের একটি মিউজিক ভিডিও রিলিজ করেছে-'তইয়ার হ্যায় হাম' (আমরা প্রস্তুত)। মিউজিক ভিডিয়োটিতে পাক সশস্ত্র বাহিনীর শক্তি প্রদর্শনের দৃশ্যে যেমন দেখানো হয়েছে, তেমনই বছরের পর বছর ধরে নিহত পাক সৈন্যদের ছবিও রয়েছে। ভিডিয়োটিতে কাশ্মীরিদেরও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গেছে! গানটি শেষ হয়েছে 'আল্লাহ হু আকবর (ঈশ্বর সর্বশ্রেষ্ঠ) এই লাইন দিয়ে।

আরও পড়ুন: মঙ্গল ভুলে আপাতত ফাইটার জেট চালান! গগনযান মহাকাশযাত্রীকে তড়িঘড়ি ডাক বায়ুসেনার!

এখনও পর্যন্ত লক্ষাধিক ভিউ হয়েছে ভিডিয়োটির। ইউটিউবের কমেন্ট সেকশনে কিছু বাংলাদেশি আবার সাধুবাদ জানিয়েছেন। ২০২৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। গানটির কথা ২০২২ সালের ভারতীয় নৌবাহিনীর গান 'হাম তইয়ার হ্যায়'-এর কথা মনে করিয়ে দিয়েছে। যেখানে নৌ-শক্তির প্রদর্শন রয়েছে। প্রসূন জোশীর লেখা এবং শঙ্কর মহাদেবনের গাওয়া। শঙ্কর এহসান লয় এই গানের সুর করেছিলেন।

আইএসপিআরের মিউজিক ভিডিয়ো আসার পরে পাকিস্তানিরাই এখন বিড়ম্বনায়! সেই দেশের অনেকেই মনে করছেন যে, সেনাবাহিনী কোনও যথাযথ পাল্টা পদক্ষেপের পরিবর্তে ব্যাকআপ গান তৈরি করে ফেলেছে। আইএসপিআর এই বছর প্রতি মাসেই একটি করে গান প্রকাশ করেছে। ২৯ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর এসেছে 'তইয়ার হ্যায় হাম'। পাকিস্তানিরা চূড়ান্ত মিম এবং বিদ্রূপেই গানগুলিকে স্বাগত জানিয়েছে। সেই দেশের মানুষই বলছে, যে তাদের সেনাবাহিনী এখন গানের ব্যান্ডে পরিণত হয়েছে! পাকিস্তানের এই গানে অবাক হয়ে এক এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এরা সকল পরিস্থিতির জন্য আগে থেকেই গান রেকর্ড করে রেখে দিয়েছে।' কেউ আবার লিখলেন, 'ভারতের আক্রমণের প্রতিক্রিয়ায় এরা একটা নতুন গান রিলিজ করল। পাকিস্তান সিরিয়াস দেশ নয়'! বোঝাই যাচ্ছে পাকিস্তানের এখন ঠিক কী অবস্থা! 

আরও পড়ুন: বিদেশসচিবকে চেনেন? ছিলেন বিজ্ঞাপন-চলচ্চিত্র নির্মাণেও! রইল কাশ্মীরি পণ্ডিতের CV

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.