জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও-কাণ্ডের (Pahalgam Terror Attack) পালটা 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor)। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের (Terror Attack on Tourists at Pahalgam) বৈসরনে হয়েছিল পাক জঙ্গির অপারেশন। তারই প্রত্যাঘাতে ভারত গতকাল গভীর রাতে হামলা চালায় পাকিস্তানে। নিউ ইয়র্ক টাইমস (New York Times analysis) একটি বিশ্লেষণ করেছে। তাতে তারা ভারত-পাক যুদ্ধের (India Pakistan War) সমীরকরণ নিয়ে আলোচনা করেছে। ব্য়াখ্যা করে বলেছে, কী ভাবে ভারত-পাক যুদ্ধ ক্রমশ চিন-আমেরিকার যুদ্ধে (US vs China) পর্যবসিত হবে। তবে সেটা অস্ত্রের বেচাকেনা সংক্রান্ত বিষয়। রিপোর্টটি বলছে, পাশ্চাত্যের দেশ ভারতকে সমর্থন করবে, ওদিকে পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে চিন। আর এর মাধ্যমেই বিশ্বের সমীকরণ স্থির হয়ে যাবে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Pahalgam Terror Attack: জঙ্গি-নিধনে সেদিন কি ভয়ংকর 'ভুল' করেছিল সিআরপিএফ? জঙ্গি ধরতে গিয়ে 'অন্যায়' করেছিলেন অফিসার? ঘনাচ্ছে রহস্য...
আরও পড়ুন: India Pakistan War: স্তম্ভিত করে দেওয়া রিপোর্ট! পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করতে এলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে পাকিস্তানের...
পাক ও 'পকে' হামলা
প্রসঙ্গত, মঙ্গলরাতে পাক ও 'পকে' হামলা চালিয়েছে ভারত। বেছে বেছে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি উড়িয়ে দিয়েছে। জৈশ লস্কর, হিজবুল মুজাহিদিনের ডেরায় হামলা চালিয়েছে ভারত। বড় রকমের স্ট্রাইক ঘটেছে ভাওয়ালপুর মুরিদকে অঞ্চলেও। যেখানে প্রাথমিক ভাবে ২৫ থেকে ৩০ জঙ্গি নিকেশ হয় ভোরের দিকে। মাত্র ২৫ মিনিটে ভারত ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের উপর। হামলা মোট ন'টি জায়গায়। ভারত তার আক্রমণে খুবই সংযম দেখিয়েছে। সাধারণ মানুষের বসবাসের কোনও জায়গায় তারা আক্রমণ শানায়নি। সবটাই বেছে-বেছে, জঙ্গিদের ঘাঁটিতে। শীর্ষ সূত্র বলছে, এই স্ট্রাইকে মারা গিয়েছে জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা। খবর তেমন মিলছে না। তবে, যতটুকু জানা যাচ্ছে, পাকিস্তানে ১০০-র কাছাকাছি মৃত্যু ঘটেছে। আর ক্রস-ফায়ারের জেরে ভারতের অন্তত তিনজন মারা গিয়েছেন।
মিসাইল অ্যাটাক
অন্য একটি সূত্র বলছে, ভারতের এই মিসাইল অ্যাটাকে পাকিস্তানের ২৬ জন অসামরিক মানুষ মারা গিয়েছেন, এছাড়াও ৪৬ জন আহত হয়েছেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এটাকে যুদ্ধ আখ্যায় আখ্য়ায়িত করেছেন। এবং বলেছেন, পাকিস্তানের এর যোগ্য জবাব দেওয়ার অধিকার আছে। কী ঘটেছিল কাল? গভীর রাতের অন্ধকারে সেনা ও এয়ার ফোর্স একযোগে পাকিস্তান এবং পাকিস্তান-অকুপায়েড-কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে এই হামলা চালায়। পোস্ট-স্ট্রাইক এক বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়োও শেয়ার করেছে তারা এবং লিখেছে 'জাস্টিস ইজ সার্ভড'! ইনটেলিজেন্স এজেন্সি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব করছে। টার্গেট লোকেশনও খুঁজে দেখছে। প্রাথমিক হিসেবে ৮০-৯০ জন জঙ্গি মারা গিয়েছে।
তবে অপারেশন সিন্দুরের জেরে মাসুদ আজহারের পরে মারা গিয়েছে আব্দুল মালিক মুদাসসিরের মতো ভয়ংকর জঙ্গিরাও। এদের পোশাকি নাম এইচভিটি-- এরা লস্কর-ই-তৈবার হাই ভ্যালু টেররিস্ট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)