Bangladesh Plane Crash: বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিত্সায় ঢাকায় ভারতের চিকিত্সক দল

Bangladesh Plane Crash: সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩২ জন নিহত

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 24, 2025, 09:30 AM IST
Bangladesh Plane Crash: বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিত্সায় ঢাকায় ভারতের চিকিত্সক দল

সেলিম রেজা, ঢাকা: রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ভারত থেকে ঢাকায় এসেছেন ৪ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম। বুধবার রাতে প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায় বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে।

Add Zee News as a Preferred Source

সূত্রের খবর, মেডিকেল দলের ৪ সদস্যের মধ্যে রয়েছেন দুজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন অভিজ্ঞ নার্স। তারা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদর জং হাসপাতালের চিকিৎসক। ভারতীয় এই চিকিৎসক দল আজ বৃহস্পতিবার ঢাকার হাসপাতালগুলোয় চিকিৎসাধীন দগ্ধ রোগীদের সরেজমিনে দেখতে যাবেন।

বিমান দুর্ঘটনার পর অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রী ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাব দেন। ওই প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে চিকিৎসক পাঠানোর অনুমতির অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতেই মেডিকেল দলটি ঢাকায় আসে।

উল্লেখ্য, গত সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩৩ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন-ভুয়ো দূতাবাস!প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি... গ্রেফতার 'রাষ্ট্রদূত'...

আরও পড়ুন-টাইফুন উইফা-র প্রভাবে নিম্নচাপ, আগামি ৪ দিন ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

এদিকে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তা জন্য সিঙ্গাপুর থেকে ৩ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।

বুধবার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন। 
তিনি জি ২৪ ঘন্টাকে টেলিফোনে জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুরের ৩ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তারা হলেন- ডা. বিজয়া রাও, পুন লাই কুয়ান ওমি. লিম ইউ হান জোভান। বিমানবন্দরে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাদের স্বাগত জানান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.