Man kills Wife-Son: ট্যাংরাকাণ্ডের ছায়া মার্কিন মুলুকে! স্ত্রী-ছেলেকে গুলি করে নিজেও আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি...

Indian Tech Entrepreneur: ট্যাংরাকাণ্ডের স্মৃতি এখনও কেউ ভোলেনি। এবার সেই কাণ্ডের ছায়া গিয়ে পড়ল একেবারে বিদেশের মাটিতে। স্ত্রী এবং এক ছেলেকে খুন করে নিজে ঘটালেন ভয়ংকর কাণ্ড।

সৌমিতা খাঁ | Updated By: Apr 30, 2025, 10:05 AM IST
Man kills Wife-Son: ট্যাংরাকাণ্ডের ছায়া মার্কিন মুলুকে! স্ত্রী-ছেলেকে গুলি করে নিজেও আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্যাংরাকাণ্ডের ছায়া এবার মার্কিন যুক্তরাষ্ট্রে। এক ভারতীয় টেক উদ্যোগপতি (tech entrepreneur) বাড়িতেই স্ত্রী এবং এক ছেলে গুলি করে খুন করে বলে অভিযোগ। পুলিস সূত্রে জানা গিয়েছে, খুন করার পর সে নিজে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটে, ২৪ এপ্রিল ওয়াশিংটনের নিউক্যাসল।

Add Zee News as a Preferred Source

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার সময় তাদের বাড়িতে আরেক ছেলে ছিল না। তাই সে বেঁচে যায়। নিহতরা হলেন হর্ষবর্ধন এস কিক্কেরি (৫৭), তার স্ত্রী শ্বেতা পানিয়াম (৪৪) এবং তাদের ১৪ বছরের ছেলে। পুলিস এখনও পর্যন্ত নিহত ছেলেটির পরিচয় প্রকাশ করেনি।

এই চরম ঘটনার পিছনে কী কারণ ছিল, তা পুলিসের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত চলছে বলে পুলিস জানিয়েছে। প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে, পরিবারটি খুবই মিশুকে ছিল কিন্তু সকলেই চাপা প্রকৃতির ছিল।

আরও পড়ুন:Mahakumbh Viral Girl Monalisa: ভাইরাল মহাকুম্ভের মোনাসিলার মারাত্মক মেকওভার! না দেখলেই বড় মিস...

আরও পড়ুন:Horrific Incident in Bihar: রেলস্টেশনে পঙ্গু বাবার সেবায় ব্যস্ত মেয়ে, তাঁকেও ছাড়ল না বর্বররা! কাকভোরে দেহ ছিঁড়েখুঁড়ে...

মান্ড্যা জেলার কেআর পেট তালুকের বাসিন্দা হর্ষবর্ধন এস কিক্কেরি। এবং মাইসুরুতে অবস্থিত একটি রোবোটিক্স কোম্পানি হলোওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এবং সিইও ছিলেন তিনি। তার স্ত্রী শ্বেতা ছিলেন ওই কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। জানা গিয়েছে, ২০১৭ সালে হর্ষবর্ধন এবং শ্বেতা ভারতে ফিরে আসেন। এখানে এসে তারা HoloWorld নামে কোম্পানিটি চালু করে। কিন্তু ২০২২ সালে কোভিড-১৯ মহামারীর কারণে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।

হর্ষবর্ধন তার জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন সীমান্ত নিরাপত্তায় রোবট ব্যবহারের প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন। রোবোটিক্স বিশেষজ্ঞ হর্ষবর্ধন মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের জন্যও কাজ করেছিলেন। এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এই চরম পদক্ষেপ তিনি কেন নিলেন? কোম্পানি বন্ধ হওয়ার পর কি তারা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন? উঠছে নানা প্রশ্ন।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.