Bangladesh: ঘরেবাইরে প্রবল চাপের জেরে ঈদের প্রাকলগ্নে নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন ইউনূস! যদিও...

Bangladesh:  'আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে'।

তনুময় ঘোষাল | Updated By: Jun 6, 2025, 08:10 PM IST
Bangladesh: ঘরেবাইরে প্রবল চাপের জেরে ঈদের প্রাকলগ্নে নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন ইউনূস! যদিও...

জি ২৪ ঘণ্টা  ডিজিটাল ব্য়ুরো: বদলে বাংলাদেশে এবার ভোট! কবে?  'আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনও দিন', জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করলেন অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Trump Musk Feud: ইলন মাস্ক একটা অ্যালিয়েন, ওকে এখনই দেশ থেকে তাড়ানো জরুরি: ট্রাম্প-ঘনিষ্ঠ

বছর ঘুরে গেল। গত বছরে জুলাইয়ে বাংলাদেশে গণ অভ্য়ুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। মুজিব কন্যা যখন ভারতের আশ্রয়ে, তখন ওপার বাংলায় অন্তর্বর্তীকালীন সরকার চলছে।  সরকারেরই প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে নির্বাচনের দাবি ক্রমশই জোরালো হচ্ছে পদ্মপাড়ে।  ইউনূস বলেন,  'বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত  সংস্কারের কাজ পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে'।

এদিকে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবি তুলেছেন বিএনপি। দলের নেতা সালাউদ্দিন আহমেদ বলেন,  জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলেরই মত নেননি তিনি(মহম্মদ ইউনূস)। তাঁর দাবি, এমন একটি সময় ভোট ঘোষণা হল, যখন পরীক্ষা থাকে। ডিসেম্বরের মধ্যেই ভোট চাই।

আরও পড়ুন:  Gateway to Hell: এ পথে গেলেই সোজা 'নরকের...' জ্বলছে ৫০ বছর ধরে! এবার সেখানেই ঘটল এক আশ্চর্য ঘটনা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.