Iran Explosion Update: ভয়াবহ বিস্ফোরণে মর্মান্তিক বিপর্যয়! বাড়ছে মৃতের সংখ্যা, লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যাও!

Iran Explosion Update: তেহরান থেকে প্রায় ১০০০ কিলোমিটার দক্ষিণে এই শহিদ রাজয়ি বন্দর। রাজয়ি বন্দরটি বন্দর আব্বাস শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। কী ভাবে ঘটল সেখান এমন মারণ বিস্ফোরণ?

সৌমিত্র সেন | Updated By: Apr 27, 2025, 03:52 PM IST
Iran Explosion Update: ভয়াবহ বিস্ফোরণে মর্মান্তিক বিপর্যয়! বাড়ছে মৃতের সংখ্যা, লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যাও!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যু ২৫, আহত ৮০০! ইরান-বিস্ফোরণ ক্রমশ বড় আকার ধারণ করছে। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল ইরানের শহিদ রাজয়ি বন্দর। পাহাড়প্রমাণ ধোঁয়ায় ভরে গিয়েছিল চারপাশ। প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী ওই বিস্ফোরণে ৫১৬ জন আহত হয়েছিলেন বলে জানা গিয়েছিল। মৃত্য়ু হয়েছিল ৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছিল তখনই। এবং সেই আশঙ্কাই সত্য হল। সর্বশেষ পাওয়া খবর বলছে, অন্তত ২৫ জন মারা গিয়েছেন এই বিস্ফোরণে। আহত হয়েছেন ৮০০ জন!

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Deadly Landslide: ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের কবলে বন্দি ১৮০০ পর্যটক! বিকল্পপথে নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু...

আরও পড়ুন: What is Kalma? | Pahalgam Terror Attack: পহেলগাঁও-কাণ্ডে ভয়ংকর তথ্য ফাঁস! গুলি চালানোর আগে কেন জঙ্গিরা কলমা পড়তে বলেছিল? জেনে নিন, কলমা নিয়ে কী ভাবে...

আন্তর্জাতিক সংবাদসসংস্থার খবর অনুযায়ী, বন্দরের একাধিক কন্টেইনারে বিস্ফোরণ ঘটে যায়। আশপাশের ভবনেরও তাতে ক্ষতি হয়। তবে এর সঙ্গে ইরানের তেল শোধনাগারের কোনও সম্পর্ক নেই। একটি কন্টেইনার থেকে ওই বিস্ফোরণটি ঘটেছে বলে জানা যাচ্ছে। এর পরই অন্য়ান্য কন্টেইনারেও আগুন লেগে বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। রাসায়নিকবোঝাই ওইসব কন্টেইনারের আগুন নেভাতে কপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রায় ৫০ কিলোমিটার দূর থেকে ওই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে!

রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে রয়েছে এই শহিদ রাজয়ি বন্দর। বন্দরটি সাউদার্ন সিটি অফ বন্দর আব্বাসের নিকটস্থ। বন্দর আব্বাস শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত রাজয়ি বন্দর। বন্দরটি রয়েছে ইরানের হরমোজগান প্রদেশে। ইরানের প্রকৃতিক দুর্যোগ মোকাবিলা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শহিদ রাজয়ি বন্দরে কয়েকটি কনটেইনার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

জেরুজালেম পোস্টের একটি খবর থেকে জানা গিয়েছে, যেখানে বিস্ফোরণ হয়েছে তার খুব কাছেই ছিল ইসলামিক রেভোলিউশনারি গার্ড করপসের ন্যাভাল বেস। সেটির কোনও ক্ষতি হয়েছে কি না, অবশ্য প্রাথমিক ভাবে জানা যায়নি। 

কেউ কি ঘটিয়েছে এই বিস্ফোরণ? 

জানা গিয়েছে, ওই বিস্ফোরণের সঙ্গে ইজরায়েলের কোনও সম্পর্ক নেই। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.