জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশ জুড়ে চলছে চরম নৈরাজ্য। ভারত বিদ্বেষ যেন ডাল-পালা মেলে ছড়াচ্ছে পদ্মাপাড়ে। প্রতিদিনই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত। ভারতের বিরুদ্ধে ছোঁড়া হচ্ছে হুংকার। তোলা হচ্ছে যুদ্ধ জিগির। এর মাঝেই সামনে এসেছে এক বিস্ফোরক তথ্য।
Add Zee News as a Preferred Source
'হাসিনা সরকারকে উৎখাতে আমাদের ভূমিকা ছিল', হাফিজ সঈদের সংগঠনের বিস্ফোরক দাবি!
ইউনূসের ভূমিকা নিয়ে উঠছে বিরাট প্রশ্ন:
বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের পিছনে কার হাত রয়েছে? এতদিনে সামনে এল সব সত্যিটা। হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে আসরে নামে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জামাত-উদ-দাওয়া (Jamaat-ud-Dawa)। সংগঠনের এক সদস্য সম্প্রতি এক বড়সড় দাবি করেছে।
আরও পড়ুন: Sheikh Hasina Trial: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে হাসিনার বিচার প্রক্রিয়া শুরু, আনা হল ৫ মারাত্মক অভিযোগ
হাফিজ সঈদের সংগঠনের ভূমিকা:
হাফিজ সঈদ-এর ঘনিষ্ঠ দুই শীর্ষ নেতা সাইফুল্লাহ কাসুরি ও মুজাম্মিল হাশমি দাবি করেছেন, তাদের সংগঠনের সদস্যরা গত বছর বাংলাদেশে ঘটে যাওয়া বড় বড় বিক্ষোভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তারা ১৯৭১ সালের ‘প্রতিশোধ’ নিয়েছে। এই বিতর্কিত দাবির মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গত সপ্তাহে পাকিস্তানের রহিম ইয়ার খান এবং মুরিদকে বক্তৃতা দিতে গিয়ে এই সন্ত্রাসবাদীরা বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী আন্দোলনে তাদের যোগাযোগের কথা স্পষ্টভাবে উল্লেখ করে। বক্তৃতায় হাশমি বলেন, 'গত বছর আমরা বাংলাদেশে ভারতকে পরাজিত করেছি।' কাসুরি বলেন, 'আমরা ১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছি। আমি তখন চার বছরের ছিলাম, আর আজ আমি জিহাদে প্রাণ দিতেও প্রস্তুত।' তাদের মতে, শেখ হাসিনার সরকারের পতনে সামিল হওয়া সেই প্রতিশোধেরই অংশ।
সন্ত্রাসবাদের আন্তর্জাতিক বিস্তার ও পাকিস্তানের ভূমিকা:
হাফিজ সঈদ, ২০০৮ সালের মুম্বই হামলার মূল চক্রী হিসেবে আন্তর্জাতিকভাবে কুখ্যাত, তার নেতৃত্বাধীন জামাত-উদ-দাওয়া শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জিহাদি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
বিশ্ব সম্প্রদায়ের সামনে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা প্রশ্নে
পাকিস্তানের প্রাক্তন কূটনীতিক হুসেন হাক্কানি বলেন, জামাত-উদ-দাওয়ার মতো সন্ত্রাসী সংগঠনের এমন প্রকাশ্য বক্তব্যের ফলে আন্তর্জাতিক মহলের পক্ষে পাকিস্তানের এই দাবি বিশ্বাস করা কঠিন হয়ে পড়ছে যে তারা এখন আর সন্ত্রাসের পৃষ্ঠপোষক নয়।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ, চলছে বিচার
গত বছর জুলাইয়ে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী গণ বিক্ষোভের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে। দেশে গণ আন্দোলেনের চাপে দেশ ছেড়ে বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে একশোরও বেশি মামলা হয়েছে তবে তাঁর বিরুদ্ধে হওয়া কোনও মামলার বিচার প্রক্তিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল।
আরও পড়ুন: Bangladesh: রাজনৈতিক দল হিসেবে এক যুগ পর নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী!
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা ও দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইবুন্যাল।
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মুহম্মদ ইউনূস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)