All About GBU-57: ৩০০০০ পাউন্ডের জিবিইউ-৫৭! ট্রাম্পের থেকে চাইল ইসরায়েল, ফোরডো উড়বে? খেলা ঘুরবে...

All About GBU-57: ইরানের পারমানবিক ঘাঁটি ওড়াতে ইসরায়েল উঠে পড়ে লেগেছে। জানা যাচ্ছে তারা আমেরিকার কাছে হাত পেতেছে। ট্রাম্পের থেকে চাইছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাঙ্কার বাস্টার-জিবিইউ-৫৭  

শুভপম সাহা | Updated By: Jun 18, 2025, 05:12 PM IST
All About GBU-57: ৩০০০০ পাউন্ডের জিবিইউ-৫৭! ট্রাম্পের থেকে চাইল ইসরায়েল, ফোরডো উড়বে? খেলা ঘুরবে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর রক্তক্ষয়ী ইসরায়েল-ইরান (Iran Israel War) সংঘর্ষ ষষ্ঠ দিনে পা দিয়েছে বুধবার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এবার ধ্বংসলীলায় মাততে চাইছেন। আমেরিকার থেকে তিনি চাইছেন ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর ওরফে এমওপি (Massive Ordnance Penetrator)। ডোনাল্ড ট্রাম্পের (Donlad Trump) দেশের কাছেই আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাঙ্কার বাস্টার জিবিইউ-৫৭ (GBU-57)। এটিই একমাত্র অস্ত্র যা তেহরানের মাটির গভীরে থাকা পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে সক্ষম। ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যাঘাত করেছে ইরানও। কিন্তু ইসরায়েল তেহরানের সবচেয়ে সুরক্ষিত ফোরডো পরমাণুকেন্দ্রে কোনও আঁচড়ও কাটতে পারেনি। ফোরডো ধ্বংস করতেই ইসরায়েলের ভরসা শক্তিশালী বাঙ্কার ধ্বংসকারী বাঙ্কার-বাস্টার বোমা!  

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: ইহুদিদের কোনও ক্ষমা নয়, হুংকার খোমেইনির

বাঙ্কার-বাস্টার বোমা কী?

'বাঙ্কার বাস্টার' শব্দচয়ন করা হয়েছে নির্দিষ্ট কারণেই। এই বিশেষ বোমাগুলিকে ভূপৃষ্ঠের গভীরে গিয়ে বিস্ফোরণ করতে সক্ষম। আমেরিকার ক্ষেত্রে যা জিবিইউ-৫৭ এ/বি এমওপি। মার্কিন বিমান বাহিনীর মতে প্রায় ১৩,৬০০ কিলো ওজনের এই নির্ভুল-নির্দেশিত বোমাট ভূপৃষ্ঠের গভীরে অবস্থিত শক্ত বাঙ্কার এবং টানেলগুলিতে আক্রমণ করার জন্য তৈরি। মনে করা হয় যে, মার্কিন বাঙ্কার-বিধ্বংসী বোমা বিস্ফোরিত হওয়ার আগে ভূপৃষ্ঠের প্রায় ২০০ ফুট (৬১ মিটার) গভীরে প্রবেশ করতে পারে। বোমাগুলি পরপর নিক্ষেপ করা যেতে পারে, প্রতিটি বিস্ফোরণের সঙ্গেই তা কার্যকরভাবে ভূগর্ভস্থ স্থানের আরও গভীরে প্রবেশ করতে পারে। পাহাড়বেষ্টিত ফোরডো পরমাণুকেন্দ্রে পরমাণুকেন্দ্রটি ভূগর্ভের ৮০ থেকে ৩০০ ফুট গভীরে অবস্থিত বলে মনে করা হয়। কোন সাধারণ বোমা বা যুদ্ধাস্ত্র তাকে স্পর্শও করতে পারে না।

বাঙ্কার-বাস্টার বোমায় ইরানের কী হবে?

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএইএ-র মতে, ইরান ফোরডো পরমাণুকেন্দ্রে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে। যার অর্থ যদি আমেরিকা বাঙ্কার-বাস্টার জিবিইউ-৫৭ এ/বি নিক্ষেপ করে, তাহলে সম্ভবত এই অঞ্চলে পারমাণবিক পদার্থ নির্গত হবে। আইএইএ জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইতিমধ্যেই ইরানের নিউক্লিয়ারের এনরিচমেন্ট ফেসিলিটে নাতানজে উল্লেখযোগ্য ভাবে ক্ষতি করেছে। যার ফলে ওই ফেসিলিটির ভিতরেই দূষণ ছড়িয়েছে এবং স্পষ্ট করে বলা হয়েছে যে, আশেপাশের এলাকায় কোনও পারমাণবিক লিকেজ ঘটেনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আগের দিনই বলেছিলেন যে, ফোরডো ইস্যুর দ্রুত সমাধান হবে। যা ইরানের পারমাণবিক কেন্দ্রে সম্ভাব্য আক্রমণের ইঙ্গিত দেয়।
 
বি-টু স্পিরিট স্টিলথ বোম্বার

জিবিইউ-৫৭ এ/বি এমওপি বাঙ্কার-বাস্টার বোমা একমাত্র আমেরিকার বি-টু স্পিরিট স্টিলথ বোম্বার বিমান ফেলতে পারে। কারণ একমাত্র বি-টু স্পিরিট বিমানেই সেই কাজের উপযুক্ত কনফিগারেশন রয়েছে। এবং সেভাবেই প্রোগ্রামড। ওদিকে আবার নর্থরোপ গ্রুমম্যান দ্বারা তৈরি বি-টু স্পিরিট একমাত্র মার্কিন বায়ুসেনাই ওডা়তে পারে! এই বিমানটি ১৮০০০ কিলোর পেলোড বহন করতে পারে। তবে, মার্কিন বায়ুসোন বলেছে, যে তারা দু'টি বাঙ্কার-বাস্টার বোমা বহন করার জন্য বি-টু স্পিরিটের সফল পরীক্ষা করেছে। যার মোট ওজন প্রায় ২৭,২০০ কেজি। বি-টু স্পিরিটে একবার জ্বালানি ভরলে তা প্রায় ১১০০০ কিলোমিটার পথ উড়তে পারে। দ্বিতীয়বার জ্বালানি ভরলে তা ১৮৫০০ কিলোমিটার পাড়ি দেয়। ঘণ্টায় ১০০০ কিমি গতিতে, দূরপাল্লার ভারী বোমারু বিমান কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনও জায়গায় পৌঁছতে পারে।

আরও পড়ুন:  ইসরায়েলের বিস্ফোরক দাবি, ডোনাল্ড ট্রাম্পকে খুন করতে মরিয়া ইরান! দু'বার চেষ্টাও করে ফেলেছে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.