Israel's Missile Defence: ইসরায়েলের ঢাল আয়রন ডোম-ডেভিড'স স্লিং-অ্যারো! ইরান তেড়েফুঁড়ে হামলা করলে কী হবে?

ফের একবার অশান্ত মধ্যপ্রাচ্য। ইরানের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল (Israel Iran War)। শুক্রবার অর্থাত্‍ আজ ভোররাতের দিকে প্রথমে ইরানের তেহরানে পরমাণু ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইজরায়েল (Israel Strikes on Iran)। ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল মহম্মদ বাঘেরি (Mohammad Bagheri)। 

শুভপম সাহা | Updated By: Jun 13, 2025, 09:35 PM IST
Israel's Missile Defence: ইসরায়েলের ঢাল আয়রন ডোম-ডেভিড'স স্লিং-অ্যারো! ইরান তেড়েফুঁড়ে হামলা করলে কী হবে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার অশান্ত মধ্যপ্রাচ্য। ইরানের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল (Israel Iran War)। শুক্রবার অর্থাত্‍ আজ ভোররাতের দিকে প্রথমে ইরানের তেহরানে পরমাণু ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইজরায়েল (Israel Strikes on Iran)। ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল মহম্মদ বাঘেরি (Mohammad Bagheri)। 

Add Zee News as a Preferred Source

পালটা জবাব দিয়েছে ইরানও। ইজরায়েলের উদ্দেশে পালটা ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের বিভিন্ন এলাকা টার্গেট করে ১০০টি ড্রোন নিয়ে হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের 'অপারেশন ট্রু প্রমিস-৩' (Operation True Promise-3) শুরুর কথা ঘোষণা করেছে ইরানের সংবাদমাধ্যমগুলি। 

এখন প্রশ্ন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ভেঙে পড়তে পারে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। গত সপ্তাহে এক 'বন্ধ দরজার' বৈঠকে সিনেট রিপাবলিকানদের উদ্দেশ্যে বলেছেন, চুক্তি ব্যর্থ হলে ইসরায়েলের সামরিক হামলার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এবার দেখে নেওয়া যাক ইরান ক্ষেপনাস্ত্র হামলা চালালে ইসরায়েলে অস্ত্রাগারে কী রয়েছে তা রুখে দেওয়ার জন্য!

আরও পড়ুন: ১৫ পরমাণু বোমার হুংকার...কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইজরায়েলের? আছে হামাস-মার্কিন যোগও...

আয়রন ডোম

ইসরায়েলের আয়রন ডোম হল এমন এক ঢাল যা সেই দেশের লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করে। রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথ ভাবে ইসরায়েলের জন্য সেই ডোম তৈরি করেছে। এখনও পর্যন্ত যে কোনও দেশের ব্যবহৃত সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে একটি আয়রন ডোম। এটি ৭০ কিলোমিটার (৪৩ মাইল) পর্যন্ত ক্ষেপণাস্ত্র, মর্টার এবং অন্যান্য আকাশ হুমকি কার্যকরভাবে প্রতিহত করে।

সি ডোম 

ইসরায়েলের সি-ডোম হল আয়রন ডোমের নৌ সংস্করণ। গতবছর সি ডোম অভিষেক করেছিল। গাজা থেকে ছোড়া হাজার হাজার রকেট সফল ভাবে প্রতিহত করেছিল। রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা তৈরি। জাহাজগুলিকে স্বল্প-পাল্লার রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করে।

ডেভিড'স স্লিং

ডেভিড'স স্লিংকে আগে ম্যাজিক ওয়ান্ড নামে পরিচিত ছিল, এটি একটি মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কের অবিচ্ছেদ্য অংশ। প্রায় ৪০ থেকে ৩০০ কিলোমিটারে আসা মাঝারি থেকে দীর্ঘ পাল্লার রকেট, ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রকে রুখে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এটি আরটিএক্স এবং ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম দ্বারা যৌথভাবে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: ইরানের পরমাণু ঘাঁটিতে আক্রমণ করে ভুল করল ইসরায়েল? যুদ্ধের আবহে সামরিক শক্তিতে এগিয়ে কে?

অ্যারো (২ ও ৩)

আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তৈরি করেছে অ্যারো-২ সিস্টেমটি। বায়ুমণ্ডলের উপরের অংশে ১০০ কিলোমিটার পর্যন্ত স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে আটকে দেওয়ার জন্য তৈরি। ২০১৭ সালে মোতায়েন করা অ্যারো-৩ একটি বহির্মুখী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপরের স্তরে কাজ করে। ২৪০০ কিলোমিটার পাল্লার এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মহাকাশে ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য তৈরি।

বারাক ৮  (দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র)

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের যৌথভাবে তৈরি বারাক ৮। দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি ৭০ কিলোমিটার দূর পর্যন্ত যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং সাবসনিক ও সুপারসনিক ক্ষেপণাস্ত্রকে টার্গেট করতে পারে।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.