Iran Israle War: ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ইরানের ৬ বিমানবন্দর, ধ্বংস বহু যুদ্ধবিমান

Iran Israle War: বেঞ্জামিন নেতেনিয়াহু বলেছেন, ইসরায়েল তাদের লক্ষ্য়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। আমার আমাদের লক্ষ্যের বেশি এগোব না

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 23, 2025, 02:23 PM IST
Iran Israle War: ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ইরানের ৬ বিমানবন্দর, ধ্বংস বহু যুদ্ধবিমান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানের ৩ পরমাণু কেন্দ্রে আঘাত হেনেছে আমেরিকা। এবার ফের আঘাত আয়াতোল্লা খামেইনির দেশের উপরে। ইরানের ৬ বিমানবন্দরে একের পর এক আঘাত হানল ইসরায়েলি জেট। ইরানের আকাশ এখন কার্যত ইসরায়েলের হাতে। আইডিএফের ওই আঘাতে প্রবল ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানের ৬ বিমানবন্দর। পাশাপাশি কপ্টার ও ফাইটার জেট মিলিয়ে ধ্বংস হয়েছে ইরানের ১৫ বিমান। যেসব বিমানবন্দরে হামলা করা হয়েছে তার তালিকাও দিয়েছে ইসরায়েল।

Add Zee News as a Preferred Source

ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ইরানের  ৬ বিমানবন্দরে আঘাত করেছে ইসরায়েল। ওই আঘাতে ধ্বংস হয়েছে ইরানের ১৫ বিমান। ওইসব বিমানবন্দর পূর্ব, পশ্চিম ও মধ্য ইরানে। ওই আঘাতে ধ্বংস হয়েছে বিমানবন্দরের রানওয়ে, বাংকার, একটি রিফিউলিং বিমান, একটি এফ-১৪, একটি এফ-৫ বিমান, একটি এএইচ-১ কপ্টার। ওইসব বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করতে পারবে না। 

রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহু বলেছেন, ইসরায়েল তাদের লক্ষ্য়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। আইডিএফ ইরানের ব্যালিস্টিক মিসাইল ও নিউক্লিয়ার প্রকল্পের প্রবল ক্ষতি করেছে। আমার আমাদের লক্ষ্যের বেশি এগোব না। একইসঙ্গে আমরা খুব শীঘ্র এই লড়াই শেষ করছি না। আমাদের উদ্দেশ্য সফল হলেই আমরা থামব।

আরও পড়ুন-যুদ্ধ থামাতে এবার ময়দানে নরেন্দ্র মোদী, ইরানি প্রেসিডেন্টকে কী মনে করালেন নমো?

আরও পড়ুন- বড় ভুল করে ফেললেন ট্রাম্প, ইরানে বোমা ফেলে খামেইনির হাতে তুলে দিলেন মোক্ষম অস্ত্র! কেন?

এদিকে, ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলার আগেই  বাংকারে লুকিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি। পাশাপাশি তিনি তার ৩ উত্তরসূরিও নির্বাচন করে রেখেছেন। বহু রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন, তাঁর সময় শেষ হয়ে আসছে আন্দাজ করতে পারছেন খামেইনি। বস্তুতপক্ষে খামেইনি নিজেও শহিদ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এখন রাশিয়া ও চিনের ভূমিকা যুদ্ধের রূপ বদলে দিতে পারে।  তবে তার লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.