Louvre Museum Theft: চোরেরা নিয়ে গিয়েছে নেপোলিয়ন-৩ স্ত্রীর মুকুটের পান্নার একটি সেট। রানী ইউজিনের ওই মুকুটের সেটটিতে ছিল ১৩০০ হিরে এবং ৫৬টি পান্না। তবে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'মোনালিসা'-র কথা মাথায় আসলেই মনে ভেসে ওঠে প্যারিসের ল্যুভর মিউজিয়াম। আঁটসাঁটো নিরাপত্তায় মোড়া সেই মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল সম্রাট নেপোলিয়ামের আমলের বেশকিছু রত্ন-অলঙ্কার। ডিসপ্লে কেসের কাচ ভেঙে ওইসব মূল্যবান জিনিস লুটে নিয়ে যায় চোররা।
রবিবার মিউজিয়ামে ঢোকার জন্য যথারীতি বিশাল লম্বা লাইন পড়ে যায়। এরপর গেট খুলতেই লোকজন ঢুকতে শুরু করেন মিউজিয়ামে। তদন্তে উঠে এসেছে মিউজিয়ামে লোকঢোকার ৩০ মিনিটের মধ্যেই চুরি হয়ে যায় ওই মূল্যবান রত্ন। মিউজিয়াম স্টচাফদের দাবি, বিপুল মানুষের সমাগম ও কম স্টাফ থাকাতেই এমন ঘটনা ঘটে গেল। ওই শো কেসের মাত্র ২৫০ মিটারের মধ্যেই ছিল লিওনার্ডো দ্য়া ভিঞ্চের 'মোনালিসা'।
কী চুরি গিয়েছে? তদন্তে উঠে এসেছে চোরেরা নিয়ে গিয়েছে নেপোলিয়ন-৩ স্ত্রীর মুকুটের পান্নার একটি সেট। রানী ইউজিনের ওই মুকুটের সেটটিতে ছিল ১৩০০ হিরে এবং ৫৬টি পান্না। তবে ভাঙা অবস্থায় সেটিকে উদ্ধার করা হয়। বাকী মূল্যবান সামগ্রীর কোনও খোঁজ নেই। যে ঘর থেকে চুরি হয়েছে সেখানে ফ্রান্সের রাজপরিবারের বিভিন্ন অলংকারের সংগ্রহ রয়েছে। রয়েছে ফরাসি সম্রাট চতুর্দশ লুইসের ব্যবহার করা মূল্যবান পাথরের তৈরি বিভিন্ন পাত্র। চুরি যাওয়া অলংকারগুলো অমূল্য বলে উল্লেখ করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী। জানা যাচ্ছে মোট ৮টি জিনিস চুরি গিয়েছে। এগুলির মধ্য রয়েছে একটি নীলা, একটি নেকলেস, একটি কানের রিং, একটি ব্রোচ, রানী ইউজিনের মুকুট,
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লোঁর নিউনেজের দাবি, চুরির সঙ্গে ৩-৪ জন জড়িত ছিল। মাত্র ৪ মিনিটে চুরি শেষে মোটরসাইকেলে করে পালিয়ে যায় চোরেরা। আশা করা হচ্ছে, এই চোরদের দ্রুত ধরে ফেলা যাবে। আর চুরি হওয়া সব অলংকার ফিরিয়ে আনা হবে। তদন্তের স্বার্থে রোববার এক দিনের জন্য ল্যুভর বন্ধ রাখা হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই ঘটনা ঘটে। চুরির পর মিউজিয়ামের এককোণায় একটি ট্রাক খুঁজে পায় ফরাসি পুলিস। ওই ট্রাক থেকে একটি মই লাগানো ছিল মিউজিয়ামের দোতলার ব্যালকনিতে। ব্যালকনির জানালা ভেঙে চোরেরা ল্যুভরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় একশো বছর আগে ল্যুভরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছিল। ১৯১১ সালে মিউজিয়ামটি থেকে মোনালিসা চুরি করে নিয়ে পালায় চোররা। টানা ২ বছর পর ১৯১৩ সালে ইতালির একটি হোটেল থেকে উদ্ধার হয় সেটি। পরে আবার মোনালিসাকে ল্যুভরে ফিরিয়ে আনা হয়।
দিনেদুপুরে এরকম ডাকাতি বিরল। দর্শকদের উপস্থিতিতে ল্যুভর মিউজিয়ামের (Louvre) ভেতর এমন একটি ডাকাতি করা সাম্প্রতিক ইতিহাসে ইউরোপের সবচেয়ে দুঃসাহসিক ঘটনাগুলির মধ্যে অন্যতম। ২০১৯ সালের ড্রেসডেনের গ্রিন ভল্ট মিউজিয়ামের (Dresden’s Green Vault museum) চুরির পর এটাই সবচেয়ে বড়।
ল্যুভরের বিখ্যাত শিল্পকর্মগুলির চারপাশে নিরাপত্তা জোরদারই আছে — মোনালিসা (Mona Lisa) একটি বুলেটপ্রুফ কাঁচের আড়ালে এবং তাপমাত্রা-নিয়ন্ত্রিত বাক্সের মধ্যে রাখা আছে — কিন্তু রবিবারের চুরি এই বিষয়টিও তুলে ধরেছে যে মিউজিয়ামটির ৩৩,০০০-এরও বেশি বস্তুর সুরক্ষার ব্যবস্থা সর্বত্র সমানভাবে ঠিক নেই।
"তারা কীভাবে লিফটে চড়ে দিনের মাঝখানে একটি জানালা দিয়ে গয়না নিয়ে যেতে পারে?" লিয়ঁ-এর (Lyon) কাছের একজন ফরাসি শিক্ষিকা ম্যাগালি কুনেল (Magali Cunel) বলেন। "এটি অবিশ্বাস্য যে এত বিখ্যাত একটি মিউজিয়ামে এমন সুস্পষ্ট নিরাপত্তা ত্রুটি থাকতে পারে।"
ল্যুভর মিউজিয়ামের চুরির ও ডাকাতির চেষ্টার দীর্ঘ ইতিহাস রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনাটি ঘটে ১৯১১ সালে, যখন ভিনসেঞ্জো পেরুজিয়া (Vincenzo Peruggia) মোনালিসাকে ফ্রেম থেকে চুরি করে নিয়ে যান এবং দুই বছর পরে ফ্লোরেন্স (Florence) থেকে সেটি উদ্ধার করা হয়। আরেকটি কুখ্যাত ঘটনা ঘটেছিল ১৯৫৬ সালে, যখন একজন দর্শক তার বিশ্ব-বিখ্যাত হাসির দিকে একটি পাথর ছুড়ে মারেন, যা তার বাম কনুইয়ের কাছে রঙ নষ্ট করে দেয় এবং ফলস্বরূপ শিল্পকর্মটিকে প্রতিরক্ষামূলক কাঁচের আড়ালে রাখার প্রক্রিয়াটি দ্রুত করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)