Donald Trump on Joe Biden: ২০২০ সালেই বাইডেন খুন হয়েছেন, এখন ওঁর রোবটিক ক্লোন ঘুরে বেড়ায়! মারাত্মক দাবি ট্রাম্পের

Donald Trump on Joe Biden:গত ১৮ মে জো বাইডেনের প্রস্টেট ক্যানসার ধরা পড়েছে। সেই ক্যানসার তার হাড়ে পর্যন্ত ছড়িয়েছে

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 2, 2025, 08:40 PM IST
Donald Trump on Joe Biden: ২০২০ সালেই বাইডেন খুন হয়েছেন, এখন ওঁর রোবটিক ক্লোন ঘুরে বেড়ায়! মারাত্মক দাবি ট্রাম্পের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রসিডেন্ট হওয়ার আগে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে যে জো বাইডেনকে আমরা দেখে এলাম তিনি আসলে বাইডেনই নন! তিনি নাকি বাইডেনের ক্লোন। এমনই চাঞ্চল্যকর দাবি করে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে ঝড় তুলে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট।

Add Zee News as a Preferred Source

সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড এক পোস্টে দাবি করেছেন, জো বাইডেন ২০২০ সালে খুন হয়েছিলেন। তার পর থেকেই তাঁর জায়গা নিয়েছে একটি ক্লোন। সেই ক্লোন প্রেসিডেন্টই দেশ চালিয়েছেন। আসলে হয়েয়েছেটা কি? ওইরকম আজব এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেন এক ব্যক্তি। সেই পোস্টটি রিপোস্ট করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল নামে তাঁর অ্য়াকাউন্টে ওই পোস্ট করে ট্রাম্প লেখেন, বাইডেনের বদলে ক্ষমতায় ছিল ক্লোন। রোবটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিপজ্জনক প্রয়োগ এটি। 

ট্রাম্পের ওই পোস্টের পর তাঁর বহু অনুগামী মন্তব্য করেছেন, প্রেসিডেন্টের ওই দাবির কোনও ভিত্তি নেই। অনেকে আবার বাইডেনের মানসিক সুস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার ট্রাম্পের ওই মজাকে সত্যি ভেবে মন্তব্য করেছেন, বহুদিন ধরে এই কথাটাই আমি বলে আসছি। আমি জানতাম বাইডেন রাষ্ট্রপতি থাকাকালীনই মারা গিয়েছেন। তার পর বাইডেনের নামে একজন অভিনেতাকে সাজিয়ে গুছিয়ে সামনে আনা হয়।

আরও পড়ুন-এক 'ভয়ংকর' ওষুধে ৪৬ দেশে 'মারমেইড বেবি'! ২০০০০ শিশুর... ইতিহাসে সবচেয়ে বড় মেডিক্যাল বিপর্যয়...

আরও পড়ুন-শোধরাবে না পাকিস্তান! ফের চাঙ্গা ধ্বস্ত মুরিদকে, ফিরে এসেছে লশকর জঙ্গিরা

ট্রাম্পের এক অনুগামী লিখেছেন, আমরা এটা জানতাম। এখন কমান্ডার ইন চিফ তার নিশ্চিত করলেন। যা সত্য়ি তা কেউ ঠেকাতে পারে না। 

এদিকে, গত ১৮ মে জো বাইডেনের প্রস্টেট ক্যানসার ধরা পড়েছে। সেই ক্যানসার তার হাড়ে পর্যন্ত ছড়িয়েছে। এনিয়ে  ট্রাম্প বলেন, ওর জন্য দুঃখ পাওয়ার কিছু নেই কারণ উনি একজন জটিল মানসিকতার মানুষ। উনি ওঁর বিরোধী ও অন্যান্যদের ক্রমাগত আঘাত করেছেন। তাই ওর জন্য আমার দুঃখ হয় না।

যে প্রশ্ন উঠতে পারে

জো বাইডেন ছিলেন একজন ক্লোন?

এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসলে পুরনো একজনের পোস্ট রিপোস্ট করে ওই কথা বলেছেন ট্রাম্প।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.