Cyclone Shakti Update: নেতারা ব্যস্ত গদি সামলাতে! 'শক্তি' আসছে, বুক কাঁপছে বাংলাদেশের...

Shakti Cyclone: ফরমেশন সম্পূর্ণ হলে প্রাথমিক ভাবে এটি উত্তর - উত্তর পশ্চিম অর্থাৎ ওড়িশার ভদ্রকের দিকে এগোবে। এরপর গতিপথ একাধিকবার পরিবর্তন করে এটি শেষ পর্যন্ত বাংলাদেশের মংলা এবং ক্ষেপুপাড়ার দিকে যাবে। সেখানেই ভূমিভাগে প্রবেশ করবে। কী কী ক্ষতি হতে পারে?

নবনীতা সরকার | Updated By: May 25, 2025, 04:03 PM IST
Cyclone Shakti Update: নেতারা ব্যস্ত গদি সামলাতে! 'শক্তি' আসছে, বুক কাঁপছে বাংলাদেশের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গোপসাগরে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে এক গভীর নিম্নচাপ, যা রূপ নিতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করছেন যে, মে মাসের শেষ দিকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে 'শক্তি', যার নামকরণ করেছে শ্রীলঙ্কা।

Add Zee News as a Preferred Source

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে আরব সাগরে একটি নিম্নচাপ ঘুরপাক খাচ্ছে এবং অচিরেই বঙ্গোপসাগরেও একই রকম পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দুইটি মিলিতভাবে ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।

আরও পড়ুন: Jalpaiguri Crime: পরনারীর সঙ্গে শরীরী প্রেমে স্বামী! প্রতিবাদ করতেই স্ত্রীর গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে..

বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড় শক্তি ভারতের ওড়িশা ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।

ইতিমধ্যে ভারতের বিভিন্ন উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা। মহারাষ্ট্র ও গোয়ার উপকূল অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। কঙ্কন উপকূলেও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ২৩ ও ২৪ মে মুম্বাইতে জারি করা হয়েছে লাল সতর্কতা এবং জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় ঘন্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যা যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা দিতে পারে। কৃষিজমি ও গবাদি পশুর ওপর ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে, যার ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরইমধ্যে দেশের তিনটি সমুদ্রবন্দরে (চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আরও পড়ুন: WATCH Cyclone Shakti Alert: বাজল ৩৬ ঘণ্টার বিপদঘণ্টা, ডুববে দেশের ৩ শহর! সাইক্লোন শক্তি হবে কালনাগিনীর ছোবল...

উল্লেখ্য, গত পাঁচ বছরে মে মাসেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে পাঁচটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার মধ্যে ছিল আমফান ও রিমালের মতো বিধ্বংসী ঝড়। বছর ঘুরে আবারও সেই মে মাসেই বঙ্গোপসাগর দিচ্ছে নতুন দুর্যোগের বার্তা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.