National Zoo In Mirpur: চিড়িয়াখানার খাঁচার বাইরে বেরিয়ে পড়ল সিংহী! হাড়হিম ঘটনায় দর্শনার্থীদের শিরদাঁড়ায় শীতল স্রোত...

Lioness escapes from zoo cage: চিড়িয়াখানার খাঁচার বাইরে বেরিয়ে পড়ল সিংহী! হাড়হিম ঘটনায় দর্শনার্থীদের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল...

শুভপম সাহা | Updated By: Dec 6, 2025, 07:04 PM IST
National Zoo In Mirpur: চিড়িয়াখানার খাঁচার বাইরে বেরিয়ে পড়ল সিংহী! হাড়হিম ঘটনায় দর্শনার্থীদের শিরদাঁড়ায় শীতল স্রোত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খবরের শিরোনামে বাংলাদেশ। রাজধানী ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় (Bangladesh National Zoo) ঘটে গিয়েছে হাড়হিম কাণ্ড। চিড়িয়াখানার খাঁচার বাইরে বেরিয়ে পড়ে সিংহ। দর্শনার্থীদের শিরদাঁড়া দিয়ে বয়ে গিয়েছে শীতল স্রোত... ডেইজি নামের সিংহীটি খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার পর প্রায় আড়াই ঘণ্টা ছিল খাঁচার বাইরে। তাকে ফের নিজের জায়গায় ফেরানো হয়েছে।
 
সিংহ কিন্তু এনক্লোজারেই!

Add Zee News as a Preferred Source

গত শুক্রবারের ঘটনা বিকেল পৌনে পাঁচটা নাগাদ খাঁচা ছেড়ে বেরিয়ে এসেছিল ডেইজি। এই ঘটনার পরেই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় সঙ্গেসঙ্গে দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ডিরেক্টর রফিকুল ইসলাম তালুকদার বাংলাদেশের মিডিয়ায় জানিয়েছেন, সিংহীটি খাঁচা থেকে বেরিয়ে পড়লেও, ৬ ফুট উচ্চতার নেটের ভিতরেই ছিল। সিংহীটিকে চেতনানাশক দিয়ে অচেতন করে আবার খাঁচায় ফেরানো হয়েছে। সিংহীর অচেতন হতে মিনিট ১৫ সময় লেগেছিল। তবে পুরো প্রক্রিয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সিংহীর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিকই আছে এবং পশুচিকিৎসক দলের নিবিড় নজরদারিতে সে আছে।

আরও পড়ুন: সেশন চলাকালীন পাকিস্তানের পার্লামেন্টে ঢুকে পড়ল গাধা! দেশের মানুষের ঠাট্টা, নিজের বন্ধুদের সংসদেই এসেছে বেচারা!

কীভাবে খাঁচার বাইরে ডেইজি!

ডেইজি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। রফিকুল ইসলামের মতে সিংহীর খাঁচার গেটে সম্ভবত তালা দেওয়া ছিল না। কারণ কোথাও কোনও ভাঙা বা গ্রিলে ফাঁকা পাওয়া যায়নি। যদিও এই বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠনও হয়েছে। কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের নিকট পেশ করবেন।

আরও পড়ুন: শয়তান দেশের নিউক্লিয়ার বাটনের কন্ট্রোল এখন 'সর্বশক্তিমান' মুনীরের হাতেই!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.