Bangladesh Musician Nobel: বিয়ে করে নিলেই সাত খুন মাফ! ৭ মাস নাগাড়ে ধর্ষণের কলঙ্ক গায়েই জেলমুক্ত গায়ক নোবেল...

Mainul Ahsan Nobel: নোবেলের জামিনে তাঁর আপত্তি নেই বলে আদালতকে তিনি লিখিতভাবে জানান। শুনানি নিয়ে আদালত জামিন মঞ্জুর করেন।

নবনীতা সরকার | Updated By: Jun 24, 2025, 07:08 PM IST
Bangladesh Musician Nobel: বিয়ে করে নিলেই সাত খুন মাফ! ৭ মাস নাগাড়ে ধর্ষণের কলঙ্ক গায়েই জেলমুক্ত গায়ক নোবেল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্ষণের মামলায় গ্রেপ্তারের পর জেলেই অভিযোগকারিনীকে বিয়ে করেছেন সারেগামাপা খ্যাত বাংলাদেশের বিতর্কিত সংগীত শিল্পী মইনুল আহসান নোবেল। তাতেই মিলল মুক্তি। ধর্ষণ মামলায় অবশেষে জামিন পেলেন শিল্পী। একমাসেরও বেশি সময় জেলবন্দি ছিলেন তিনি। নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।

Add Zee News as a Preferred Source

সারেগামাপা-এর দৌলতে দুই বাংলাতেই বেশ জনপ্রিয় নোবেল। খ্যাতি যেমন পেয়েছেন, তেমনই বারবার বিতর্কে জড়িয়েছেন শিল্পী। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও উঠেছে। সম্প্রতি অপহরণ ও যৌনহেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নির্যাতিতা দাবি করেন, এক কলেজ ছাত্রীকে বেশ কয়েকমাস আগে বিয়ের প্রস্তাব দেন গায়ক। শুধু তাই নয়, তাঁকে দেখা করার জন্য ডেকেও পাঠান। অভিযোগ, এরপর থেকেই নাকি নিজের বাড়িতে তাঁকে আটকে রেখে নির্যাতন চালিয়েছেন নোবেল। 

শুধু তাই নয়, সেই সমস্ত ছবি ও ভিডিও ফোনবন্দি করে তরুণীকে লাগাতার ভয় দেখিয়েছেন বলেও অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতেই ১৯ মে বাংলাদেশের ডেমরা থানার পুলিশ গ্রেফতার করে নোবেলকে। যদিও শিল্পীর দাবি ছিল, অভিযোগকারী তাঁর স্ত্রী।

আরও পড়ুন: Mainul Ahsan Nobel: ৭ মাস আটকে রেখে নাগাড়ে ধর্ষণের মূল্য চোকাল নোবেল! জেলেই ফের বিয়ে করতে হল কোর্টের ধমকে...

যদিও এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি নোবেল। ১৯ জুন নোবেলকে বিয়ে করার অনুমতি দেন আদালত। পরে সেদিনই কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় নোবেল ও সেই নারী এবং দুজনের পক্ষ থেকে চারজন সাক্ষী উপস্থিত ছিলেন। 

বিচারক নোবেলের উপস্থিতিতে জামিনের শুনানির জন্য মঙ্গলবার দিনকেই ধার্য করেছিলেন। নির্যাতিতার আপত্তি না থাকায় জামিন পেলেন তিনি। উল্লেখ্য, জানা গিয়েছে, ২০১৮ সালে নোবেলের সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয় নির্যাতিতা অর্থাৎ তাঁর বর্তমান স্ত্রীর। ২০২৩ সালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। পরবর্তীতে প্রেমিকাকে বাড়িতে ডাকেন নোবেল।

আরও পড়ুন: Taslima Nasrin On Karishma and Sunjay Kapoor: 'স্বামী তাঁকে পেটাত, নিলামে ওঠাত, বেচে দিত... তাও মৃত্যুতে কেঁদে বুক ভাসালেন!' করিশ্মাকে নিয়ে বিস্ফোরক তসলিমা...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.