)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখা গেল মেগা ওশেন ওয়েভ (mega ocean waves)। বিশাল সামুদ্রিক ঢেউ। উপগ্রহচিত্রে (Satellite observations) ধরা পড়েছে এই ছবি। কতটা উঁচু? বলা হচ্ছে, পাঁচটি জিরাফ যদি একটির উপর একটি দাঁড়ায় (height of five giraffes stacked on top of each other) তবে যতটা উচ্চতা হয়, ততটা উঁচু ঢেউ! ভাবা যায়?
পর পর ৫ জিরাফ
ফ্রান্স-মার্কিন স্যাটেলাইট (French-US SWOT satellite) থেকে একটি আশ্চর্য করে দেওয়া তথ্য এসেছে। ঝড়-সৃষ্ট সমুদ্র স্ফীতি (ocean swells) এবং তার সুদূরপ্রসারী প্রভাব নিয়ে কাজ করেছে দলটি। তারা দেখেছে, বাতাসের আঘাতে সমুদ্রের বুকে বিশাল-বিশাল ঢেউ ওঠে। এক-একটি ঢেউয়ের গড় উচ্চতা কয়েক মিটার। মহাকাশ থেকে রেকর্ড করা হয়েছে সবচেয়ে বড় ঢেউ। কেমন সেই ঢেউ? ৫টি প্রাপ্তবয়স্ক জিরাফ যদি পর পর দাঁড়ায় তবে যে উচ্চতা হয়, একটি ঢেউয়ের উচ্চতা তত!
ভয়াল স্ফীত ঢেউ
সমুদ্রের বুকে তৈরি হওয়া এই শক্তিশালী স্ফীতিগুলি নানা তথ্য দেয়। হাজার হাজার কিলোমিটার সমুদ্র জুড়ে কীভাবে সঞ্চারিত হয় ধ্বংসাত্মক ঝড়ের শক্তি? যখন এমনকি ঝড়টি স্থলভাগে পৌঁছয়নি, বা পৌঁছয় না, তখনও বিক্ষুব্ধ থাকে সমুদ্র। প্রবল বাতাসের দ্বারা চালিত হয়ে ঢেউগুলি ঝড়ের সময় সর্বোচ্চ তীব্রতায় পৌঁছয়; তবে, দূরবর্তী উপকূলরেখার জন্য সবচেয়ে বড় বিপদ আসে ঝড়ের কেন্দ্র থেকে নয়, বরং বাইরে ছড়িয়ে পড়া স্ফীত ঢেউ থেকে।
২০ সেকেন্ডের মধ্যে
ঢেউয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেমন ঢেউয়ের পর্যায়কাল (দুটি crest-এর মধ্যেকার সময়), একটি ঝড়ের অন্তর্নিহিত শক্তি প্রকাশ করে। উদাহরণস্বরূপ, একটি ২০-সেকেন্ডের নিয়মিত বিরতিতে বিশাল ঢেউয়ের আগমন নির্দেশ করে। ফ্রান্সের ল্যাবরেটরি অফ ফিজিক্যাল অ্যান্ড স্পেশিয়াল ওশেনোগ্রাফির একটি গবেষণা দল এই জরুরি কাজটি করছে। তাদের ব্যাপক বিশ্লেষণে ২০২৪ সালের ডিসেম্বরের শেষ এবং ২০২৫ সালের জানুয়ারির শুরুর মধ্যে উত্তর প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক পর্যন্ত ২৪,০০০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়া রেকর্ড-ভাঙা জলস্ফীতিগুলির ম্যাপ তৈরি করা হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে
এই গবেষণাগুলি আবহাওয়া পূর্বাভাসগুলিকে আরও সূক্ষ্ম করতে সাহায্য় করে। উপকূলকে আরও সুরক্ষিত করার সুযোগ দেয়। কোপার্নিকাস সেন্টিনেল-৬ এখন সমুদ্রের নিয়মিত পূর্বাভাস দেয়। এজন্য তারা ঢেউয়ের উচ্চতা এবং বাতাসের গতির পরিমাপ সরবরাহ করে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই তথ্যগুলিও প্রয়োজনীয় হয়ে উঠছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)