Landslide: ভয়াল প্রকৃতি, ভূমিধসে কাদামাটিতে চাপা পড়ে গেল গোটা গ্রাম, নিহত কমপক্ষে ১০০০

Landslide: মাররা পাহাড়টি প্রায় ১৬০ কিলোমিটার বিস্তৃত। এলাকাটিতে প্রায়ই আগ্নেয়গিরির অগ্নু্যত্পাত হয়। তা সত্বেও ওই এলাকায় আশ্রয় নিয়েছিলেন হাজার হাজার মানুষ

সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 2, 2025, 01:44 PM IST
Landslide: ভয়াল প্রকৃতি, ভূমিধসে কাদামাটিতে চাপা পড়ে গেল গোটা গ্রাম, নিহত কমপক্ষে ১০০০

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল বৃষ্টি আর বিধ্বংসী ভূমিধসে মুছে গেল গোটা গ্রাম। এখন সেটি একটি সমতলভূমি। মাটির নীচে চাপা পড়ে গিয়েছেন ১০০০ এর বেশি মানুষ। বেঁচে রয়েছেন মাত্র একজন। রবিবার ওই ভয়ংকর  ভূমিধসের ঘটনা ঘটেছে সুদানের দারফুরে। দক্ষিণ সুদানের মাররা পাহাড়ি অঞ্চলে ওই বিধ্বংসী ভূমিধসের ঘটনা ঘটেছে। এমনটাই জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনী।

Add Zee News as a Preferred Source

সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে তাতে ভূমিধসে মারা গিয়েছেন হাজারেরও বেশি মানুষ। বেঁচে রয়েছেন মাত্র একজন গ্রামবাসী। 

সুদানের সেনা ও প্যারমিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে অনেক মানুষ দারফুরের ওই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। অঞ্চলটি এতটাই দুর্গম যে, সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ পাওয়াই দুস্কর। দুই বাহিনীর দ্বন্দ্বের কারণে ২ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। জীবন বাঁচাতে সেখানে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন তারা।

আরও পড়ুন-'আমেরিকার অবস্থায় তৃতীয় বিশ্বের দেশের মতো হবে', শুল্কযুদ্ধে ভবিষ্যত্ দেখতে পাচ্ছেন ট্রাম্প!

আরও পড়ুন-'শুল্ক শূন্য করতে বলেছিল দিল্লি, কিন্তু... মোদীর সঙ্গে ব্যবসা একতরফা বিপর্যয়!' বিস্ফোরক ট্রাম্প...

মাররা পাহাড়টি প্রায় ১৬০ কিলোমিটার বিস্তৃত। এলাকাটিতে প্রায়ই আগ্নেয়গিরির অগ্নু্যত্পাত হয়। তা সত্বেও ওই এলাকায় আশ্রয় নিয়েছিলেন হাজার হাজার মানুষ। সেনা ও প্যারামিলিটারির সংঘাতে দেশটিতে এখনওপর্যন্ত প্রাণ গিয়েছে ৪০,০০০ মানুষের। পাশাপাশি ১ কোটি ৪০ লাক মানুষ ঘরছাড়া হয়েছেন। দেশের একটি বড় অংশ দুর্বিক্ষ চলছে। বাঁচার জন্য কোথাও কোথাও ঘাস পর্যন্ত খেতেও বাধ্য় হচ্ছেন। এভাবেই বহু ঘরছাড়া মানুষ আশ্রয় নিয়েছিলেন ওই পাহাড়ি অঞ্চলে। কিন্তু প্রকৃতিই তাদের শেষপরিণতি লিখে দিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.