Bangladesh: ইউনূসের বাংলাদেশে ছাত্রনেতার লোচ্চামি! দলেরই যুবনেত্রীকে মেসেজে নোংরা প্রস্তাব...

Bangladesh: প্রথমে অবশ্য বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এনসিপির শীর্ষ নেতৃত্ব। পরে চাপের মুখে অভিযুক্তকে শোকজ করা হয়।  

তনুময় ঘোষাল | Updated By: Jun 17, 2025, 10:37 PM IST
Bangladesh: ইউনূসের বাংলাদেশে ছাত্রনেতার  লোচ্চামি! দলেরই যুবনেত্রীকে মেসেজে নোংরা প্রস্তাব...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একজন জাতীয় নাগরিক পার্টি(NCP)-র যুগ্ম আহ্বায়ক, আর একজন দলেরই যুবনেত্রী। আবার প্রেমিক যুগলও বটে।  সারোয়ার তুষার ও তাসুনভা জেবিনের ফোনালাপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তোলপাড় বাংলাদেশ।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Ayatollah Ali Khamenei: আয়াতোল্লা খোমেইনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো!

ভাইরাল সেই ফোনালাপে শোনা যাচ্ছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক তুষার কুপ্রস্তাব দিচ্ছেন তাঁর প্রেমিকা, দলেরই যুবনেত্রী তাসুনভাকে। সেই প্রস্তাব যখন ফিরিয়ে দিচ্ছেন, তখন আবার 'দলে জায়গা না দেওয়া' হুমকি দেন  এনসিপির যুগ্ম আহ্বায়ক। প্রথমে অবশ্য বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এনসিপির শীর্ষ নেতৃত্ব। পরে চাপের মুখে সারোয়ার তুষারকে শোকজ করা হয়।

গতকাল, সোমবার এনসিপির দুই শীর্ষ নেতার ফোনালাপটি প্রকাশ করেন জাওয়াদ নির্জর নামে এক সাংবাদিক। অডিও ক্লিপটি ৩ মিনিট ৫০ সেকেন্ডের। আর তাতেই হইচই পড়ে যায়।  খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের ঘনিষ্ট বলে পরিচিত সারোয়ার তুষার। ইউনূস দাবি করেন, অডিও ক্লিপে কণ্ঠস্বরটি তুষারের নয়। বলেন, 'জাতীয় নাগরিক পার্টি ভাবমূর্তি নষ্ট করতেই এই অডিয়ো ক্লিপটি ছাড়া হয়েছে'।

আজ,মঙ্গলবার তাসুনভাকে দেওয়ার তুষারের কুপ্রস্তাবের দেওয়া টেক্সটের স্কিনশট প্রকাশ করে দেন জাওয়াদ। লেখেন, 'সারোয়ার তুষারের সেই ঐতিহাসিক টেক্সট! আপনার কারণে এনসিপি মান-ইজ্জত হুমকির মুখে পড়েছে। এনসিপি নেতারা নারীদের প্রতি কেমন, গোটা জাতি জেনে গিয়েছে'। এবার খানিক বিড়ম্বনায় পড়েন ইউনূস।  দেশের প্রথমসারি সংবাদমাধ্যমে এই সংক্রান্ত কোনও সংবাদ পরিবেশন না করার ফতোয়া জারি করেন তিনি।

আরও পড়ুন:  Sakhina Begum: ৫ রাজাকারকে কুপিয়ে খুন! প্রয়াত ৯২-এর মুক্তিযোদ্ধা সখিনা বেগম...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.