NYC Manhattan Shooting: নিউ ইয়র্কের মাটিতে রক্ত-তাণ্ডব! বন্দুকবাজকে গুলিতে ওড়ালেন বীর বাঙালি পুলিস অফিসার, তারপর...
NYC Gunshoot incident: নিহত পুলিস অফিসারের নাম দিদারুল ইসলাম। তিনি সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।
TRENDING NOW
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আমেরিকার নিউইয়র্ক শহরের কেন্দ্রস্থল ম্যানহাটনের একটি বহুতল ভবনে বন্দুকবাজের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার সহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন।
ঘটনার সূত্রপাত:
স্থানীয় সময় সোমবার ২৮ জুলাই সন্ধ্যা ৬টার সময় ঘটনার সূত্রপাত হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। ভবনটিতে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন, নিরীক্ষা সংস্থা কেপিএমজি এবং ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) মতো বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
কী হয়েছিল?
নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনের একটি ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত এনওয়াইপিডি (NYPD) অফিসার দিদারুল ইসলাম ছিলেন একজন বাংলাদেশি অভিবাসী। এই ঘটনায় দিদারুল ইসলাম সহ মোট চারজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। বন্দুকধারী শেন তামুরা পরে নিজেই আত্মহত্যা করেন।
পুলিস অফিসারের পরিচয়:
নিহত পুলিস অফিসারের নাম দিদারুল ইসলাম। তিনি সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। নিউইয়র্ক পুলিস জানিয়েছে, ঘটনাস্থল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। একমাত্র সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন; যদিও তার নাম-পরিচয় এখনও জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীর বয়ান:
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয়ে ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী কর্মী জানান, তিনি ওই ভবনের ভেতরেই ছিলেন এবং হামলাকারী ফ্লোরে ফ্লোরে যাচ্ছিল। তিনি বলেন, 'আমি তখন পাশেই ছিলাম। তিনি (বন্দুকধারী) একের পর এক ফ্লোরে ঘুরছিলেন।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একজন পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার কথা জানিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি জানান, একজন পুলিস অফিসারকে মারা হয়েছে। ওই পুলিস কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র। এক্সে পোস্ট করে পুলিস কমিশনার জেসিকা টিসচ লেখেন, এ মুহূর্তে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একমাত্র সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।
-
দিদারুল ইসলাম (৩৬) ছিলেন একজন বাংলাদেশি অভিবাসী এবং নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা।
-
তিনি ২০১১ সালের ডিসেম্বর থেকে এনওয়াইপিডির সদস্য হিসেবে ব্রঙ্কসের ৪৭তম প্রিসিনক্টে কর্মরত ছিলেন।
-
সোমবার (২৮ জুলাই, ২০২৫) ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন না, তবে রুডিন ম্যানেজমেন্ট কোম্পানির নিরাপত্তারক্ষী হিসেবে পার্ক এভিনিউয়ের ওই ভবনে কাজ করছিলেন। তখন তিনি এনওয়াইপিডির ইউনিফর্ম পরিহিত ছিলেন।
-
মেয়র এরিক অ্যাডামস এবং পুলিশ কমিশনার জেসিকা টিশ তাকে একজন নায়ক হিসেবে আখ্যায়িত করেছেন, যিনি অন্যদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।
-
দিদারুল ইসলামের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা এবং তাদের দুটি ছোট ছেলে রয়েছে। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার পৈত্রিক বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর এলাকায়।
পার্ক এভিনিউ বিল্ডিংয়ে কি ঘটেছিল?
-
এই ঘটনাটি নিউইয়র্কের ৩৪৫ পার্ক এভিনিউয়ের একটি বাণিজ্যিক অফিস ভবনে ঘটেছে, যেখানে ন্যাশনাল ফুটবল লিগ (NFL), ব্ল্যাকস্টোন, কেপিএমজি এবং রুডিন ম্যানেজমেন্টের মতো সংস্থার অফিস রয়েছে।
-
সোমবার সন্ধ্যায় সন্দেহভাজন বন্দুকধারী শেন তামুরা একটি ডাবল পার্ক করা বিএমডব্লিউ থেকে একটি এম৪ রাইফেল নিয়ে বের হন এবং ভবনের দিকে এগিয়ে যান।
-
তিনি ভবনে প্রবেশ করার সময়ই এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামকে গুলি করেন এবং এরপর লবিতে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।
-
বন্দুকধারী এরপর লিফটে করে ৩৩ তলায় যান, যেখানে একটি রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট কোম্পানির অফিসে আরও একজনকে গুলি করে হত্যা করেন। এরপর তিনি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।
তদন্ত চলছে এই হামলার কারণ এবং কেন এই নির্দিষ্ট ভবনটিকে নিশানা করা হয়েছিল তা জানার জন্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Nabanita Sarkar
সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...
...Read More
LIVE