OC Transfer: ঠিকাদারের কাছে জিলিপি 'খেতে' চেয়েছিলেন ওসি, ঘুম ছুটিয়ে দিলেন এসপি

OC Transfer: ফসল রক্ষার বাঁধ নির্মাণের জন্য টেন্ডার পেয়েছিলেন এক ঠিকাদার। সেই ঠিকাদারের কাছে থেকে জিলিপি খাওয়ার আবদার করেন ওসি মনোয়ার হোসেন

Updated By: Apr 16, 2025, 03:16 PM IST
OC Transfer: ঠিকাদারের কাছে জিলিপি 'খেতে' চেয়েছিলেন ওসি, ঘুম ছুটিয়ে দিলেন এসপি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওসিকে বদলি করে দেওয়া হল পুলিস লাইনে। কারণ তিনি এক ঠিকাদারের কাছ থেকে জিলিপি খাওয়ার 'আবদার' করেন। ফোন করা ওই আবদারের অডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। খবর চলে যায় বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের কাছে। তারপরই কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মনোয়ার হোসেনকে সরিয়ে দেওয়া হয় পুলিস লাইনে। অন্যদিকে, পুলিস লাইন থেকে পুলিস লাইনের ইন্সপেক্টর জাফর ইকবালকে আনা হয় ইটনা থানায়।

Add Zee News as a Preferred Source

কী অভিযোগ আসলে? ফসল রক্ষার বাঁধ নির্মাণের জন্য টেন্ডার পেয়েছিলেন এক ঠিকাদার। সেই ঠিকাদারের কাছে থেকে জিলিপি খাওয়ার আবদার করেন ওসি মনোয়ার হোসেন। ফোনের সেইকথাবার্তা ভাইরাল হয়ে যায় সংবাদমাধ্যমে।  

ওসি মনোয়ার হোসেনের দুর্ভাগ্য যে তিনি বাঁধ নির্মাণকারী যে ঠিকাদাকে ফোন করেন সেই আফজল হুসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক। সেখানেই তিনি ফাঁদে পড়ে যান। ওসি আফজাল হুসেনকে ফোনে বলেন, ‘সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন। তোমরা যে ১৮ লাখ টাকার কাজ করে ১০ লাখ টাকা লাভ করলা, ১০ টাকার জিলিপি কিনে তো পাবলিকেরে খাওয়ালে না। খাইয়া একটু দোয়া কইরা দেই বৈষম্যবিরোধী ছাত্রদের। তোমার জায়গায় আমি হইলে সুদের উপরে টাকা আইনা আগে জিলিপি খাওয়াইতাম। দোয়াডা হইল সবার আগে। পরে তো বিল পামু, তাই না?’

আরও পড়ুন-আগামী দুদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, বইবে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

ওসি আরও বলেন, ‘ঠিক আছে তাহলে, জিলিপির অপেক্ষায় রইলাম না কি? না না, জিলিপি হইলেই হইব। এক প্যাঁচ, আধা প্যাঁচ জিলিপি দিলে হইব। বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইল আর কী, বোঝ না?’ ওই কথা শুনে আফজাল বলেন, ‘বিল-টিল পাই, একটা অ্যামাউন্ট দেখবনে।’ জবাবে ওসি বলেন, ‘ঠিক আছে।’

আরও পড়ুন-'তদন্ত করে বের করব', মুর্শিদাবাদকাণ্ডে কেন্দ্রের চক্রান্ত দেখছেন মমতা

অডিওর বিষয়ে ঠিকাদার আফজাল সাংবাদিকদের বলেন, ‘আমি ইটনা উপজেলার বলদা হাওড়ে পানি উন্নয়ন বোর্ডের ১৪৮০ মিটার ফসলরক্ষা বাঁধের কাজ পাই। কাজ শেষ হওয়ার পরে থানায় গেলে তিনি (ওসি) জিলিপি খেতে টাকা চাইতেন। তখন রেকর্ড করে রাখতে পারিনি। পরে ওসির সঙ্গে ফোনে আমার কথা হলে আমার কাছে ফসলরক্ষা বাঁধ করে যে লাভ হয়েছে, সেখান থেকে জিলাপি খেতে চান।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.