জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এল ওরাকল (Oracle) সংস্থায় বড়সড় কর্মী ছাঁটাইয়ের খবর। ওরাকল-এ এবার মেগা ছাঁটাই (Lay Off)। এআই (AI) ও ডেটা সেন্টারের খরচ সামলাতে ৩০০০০ কর্মী কাজ হারাতে চলেছেন। প্রযুক্তি বিশ্বে ফের বড় ধাক্কা!
Add Zee News as a Preferred Source
পিংক স্লিপ
বিশ্বখ্যাত সফটওয়্যার সংস্থা ওরাকল ২০২৬ সালে তাদের মোট কর্মীবাহিনীর এক বিশাল অংশ ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, প্রায় ৩০০০০ কর্মীকে পিংক স্লিপ ধরানো হতে পারে। কেন এই গণ-ছাঁটাই? এই সিদ্ধান্তের পেছনে মূলত দুটি বড় কারণ কাজ করছে বলে জানা গিয়েছে। প্রথমত, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-তে বিনিয়োগ, ডেটা সেন্টার তৈরির বিপুল খরচ।
আরও পড়ুন: Google Lay Off: 'মানাতে না পারলে চলে যান, দরজা খোলা'! কতজনকে দরজা দেখাচ্ছে গুগল? নতুন বছরে হঠাৎ বড় কী ঘটল?
কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ
ওরাকল বর্তমানে তাদের সম্পূর্ণ নজর এআই প্রযুক্তির উপর দিচ্ছে। জেনারেটিভ এআই-এর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিতে বিপুল অর্থের প্রয়োজন, যা মেটাতেই এই ব্যয় সংকোচন বলে জানা গিয়েছে।

ডেটা সেন্টারের বিপুল খরচ
বিশ্ব জুড়ে অত্যাধুনিক এআই-চালিত ডেটা সেন্টার তৈরির জন্য কোম্পানিকে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হচ্ছে। এই পরিকাঠামো তৈরির খরচ সামাল দিতেই কর্মীসংখ্যা কমানোর পথে হাঁটছে সংস্থাটি।
আরও পড়ুন: LPG: বিগ ব্রেকিং, বাড়িতে সিলিন্ডার আছে তো? দ্রুত ফুরোচ্ছে রান্নার গ্যাসের স্টক। এক্ষুনি বুকিং না করলে তালা পড়তে পারে রান্নাঘরে...
প্রযুক্তিমহলে উদ্বেগ
গত কয়েক বছরে টেক জায়ান্টগুলির মধ্যে বিপুল ছাঁটাইয়ের যে- ট্রেন্ড শুরু হয়েছিল, এই ২০২৬ সালেও তার রেশ কাটছে না। ওরাকল-এর মতো বড় সংস্থায় এই মাপের ছাঁটাই বিশ্ব-অর্থনীতি এবং আইটি পেশাদারদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে যাঁরা প্রথাগত আইটি বা সফটওয়্যার পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: Layoff: ভয়ংকরতম দুঃসংবাদ! দু'দিনের মধ্যেই চাকরি খোয়াবেন ১৬ হাজার কর্মী, এই নিয়ে ৩০ হাজার! হাহাকার কাজের দুনিয়ায়...
কতজন ছাঁটাই?
কতজন ছাঁটাই? ছাঁটাইয়ের লক্ষ্যমাত্রা: ৩০০০০ জন কর্মী। এই ছাঁটাইয়ের মূল উদ্দেশ্যই হল কোম্পানির এআই (AI) পরিকাঠামো উন্নয়ন করা এবং ডেটা সেন্টার খাতে বিনিয়োগ বাড়ানো। ২০২৬ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)