Outbreak Of Victorian Disease: 'নিপা' আবহে নয়া যম! এক লপ্তে ৩০০০ আক্রান্ত, রাতারাতি শাটডাউনের সিদ্ধান্ত...

Outbreak Of Victorian Disease: অ্যামাজন নিশ্চিত করেছে, গত বছর তাদের গুদামে কাজ করা ১০ জন কর্মীর শরীরে টিবি বা যক্ষ্মা ধরা পড়েছে। এটি মূলত ফুসফুসের সংক্রামক এক ব্যাধি যা উনিশ শতকে অত্যন্ত ভয়াবহ মাত্রায় দেখা যেত। যক্ষ্মাকে কেন ভিক্টোরিয়ান রোগ বলা হয়? কারণ ঊনবিংশ শতাব্দীর ইংল্যান্ডে রোগটি মহামারী আকার ধারণ করেছিল।

সৌমিত্র সেন | Updated By: Jan 18, 2026, 07:26 PM IST
Outbreak Of Victorian Disease: 'নিপা' আবহে নয়া যম! এক লপ্তে ৩০০০ আক্রান্ত, রাতারাতি শাটডাউনের সিদ্ধান্ত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যামাজন (Amazon) যক্ষ্মা বা টিবি রোগের মহামারির ব্যাপারে (confirmed an outbreak of tuberculosis/TB) নিশ্চিত করল। যক্ষ্মা বা টিবি এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন (bacterial infection) যাকে ভিক্টোরিয়ান ডিজিজ ('Victorian disease') বলা হচ্ছে। টিবির এই সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে অ্যামাজন কভেন্ট্রি ওয়ারহাউজে (Amazon's Coventry warehouse)। আক্রান্ত প্রায় ৩০০০ কর্মী। এখনই বন্ধ করে দিতে হবে এই ওয়ারহাউজ। অ্যামাজন এ বিষয়ে জাতীয় স্বাস্থ্য কমিশনে (National Health Service/NHS)-র সঙ্গে একযোগে কাজ করছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Techie Drowns In Deep Pit: 'ড্যাড, আমি গভীর গর্তে পড়ে গিয়েছি, ডুবছি, আমাকে বাঁচাও, আমি এখনই মরতে চাই না!' বাবাকে শেষ-ফোন ছেলের...

অ্যামাজনে ভিক্টোরিয়ান যুগ

অ্যামাজনের গুদামে হাজির ভিক্টোরিয়ান যুগ! না, ঠিক ভিক্টোরিয়ান যুগ নয়, বরং ভিক্টোরিয়ান যুগের রোগ। সেই রোগের প্রাদুর্ভাবে অবিলম্বে সেই ওয়ারহাউজ বন্ধের দাবি জানাল শ্রমিক ইউনিয়ন। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের কভেন্ট্রিতে অবস্থিত অ্যামাজনের এক বিশাল গুদামে।

ভিক্টোরিয়ান যুগের রোগটি কী?

ভিক্টোরিয়ান যুগের রোগটি কী? টিউবারকুলোসিস (টিবি) বা যক্ষ্মা! এই রোগের প্রাদুর্ভাবের খবর নিশ্চিত করেছে ওই কোম্পানিটি। যক্ষ্মাকে সাধারণত ব্রিটিশ ইতিহাসের ভিক্টোরিয়ান যুগের রোগ হিসেবে চিহ্নিত করা হয়। এই পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক ইউনিয়ন অবিলম্বে ওই গুদামটি বন্ধের দাবি জানিয়েছে।

ঘটনাস্থল

ব্রিটেনের কভেন্ট্রিতে (Coventry) অবস্থিত অ্যামাজনের একটি ডিস্ট্রিবিউশন সেন্টার। সেখানেই এই রোগের প্রাদুর্ভাব। অ্যামাজন নিশ্চিত করেছে, গত বছর তাদের এই গুদামে কাজ করা ১০ জন কর্মীর শরীরেই টিবি বা যক্ষ্মা ধরা পড়েছে। এটি মূলত ফুসফুসের একটি সংক্রামক ব্যাধি যা ঊনবিংশ শতাব্দীতে অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছিল।

ইউনিয়নের দাবি

শ্রমিক ইউনিয়ন 'জিএমবি' (GMB) অভিযোগ করেছে, কর্তৃপক্ষ এই সংক্রামক ব্যাধির কথা জানা সত্ত্বেও ওয়ারহাউজটি চালু রেখেছে। তারা অবিলম্বে এটি বন্ধ করে সমস্ত কর্মীকে পূর্ণ বেতনে ছুটিতে পাঠানোর দাবি জানিয়েছে। ইউনিয়নের এক নেত্রী জানিয়েছেন, যথাযথ ব্যবস্থা না নিলে কভেন্ট্রির এই গুদামটি একটি বড় ধরনের জনস্বাস্থ্য সংকটের কেন্দ্রে পরিণত হতে পারে।

আরও পড়ুন: Fire in Shopping Mall: বহুতল শপিং মলে ভয়ংকর আগুন! দাউ দাউ করে জ্বলছে পর পর দোকান, ঝলসে মৃত্যু...

অ্যামাজনের প্রতিক্রিয়া

অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা স্থানীয় স্বাস্থ্য বিভাগ (NHS) এবং স্বাস্থ্য সুরক্ষা সংস্থার (UKHSA) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তাদের দাবি, শনাক্ত হওয়া রোগীরা সরাসরি সংক্রমণ ছড়ানোর মতো অবস্থায় নেই। তা ছাড়া এখন কর্মীদের স্ক্রিনিং করা হচ্ছে। তাঁদের নিয়মিত পরীক্ষা করানো হচ্ছে।

যক্ষ্মা কেন ভিক্টোরিয়ান রোগ?

যক্ষ্মা বা টিবি-কে কেন 'ভিক্টোরিয়ান রোগ' বলা হচ্ছে? কারণ উনিশ শতকে ইংল্যান্ডে এই রোগটি মহামারীর আকার ধারণ করেছিল। বর্তমানে উন্নত চিকিৎসা থাকা সত্ত্বেও এমন বড় ধরনের একটি প্রতিষ্ঠানের কর্মস্থলে এই রোগের ফিরে আসাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগজনক বলেই মনে করছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.