100 Civilians Killed in Nigerian Air Force Strike: শোকের ছায়া দেশ জুড়ে, নিন্দা আন্তর্জাতিক স্তরে। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি বাজারে ভয়ংকর কাণ্ড। জঙ্গিদের লক্ষ্য করে চালানো বিমান বাহিনীর ভুল অভিযানে মৃতের সংখ্যা ১০০-রও বেশি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাইজেরিয়ার বিমান বাহিনীর একটি অভিযানে (Nigerian Air Force airstrike) একটি জনাকীর্ণ বাজারে অন্তত ১০০ জন অসামরিক নাগরিক নিহত (deaths of more than 100 civilians) হওয়ার খবর পাওয়া গিয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্ব জুড়ে বইছে নিন্দার ঝড়। ঘটনাটি যেখানে ঘটেছে সেটি বোর্নো স্টেটের কাছাকাছি অঞ্চল। অঞ্চলটি দীর্ঘদিন ধরে জিহাদিদের আস্তানা (jihadi insurgency)।
ভরা বাজারে রক্ত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি রাজ্যের এক ব্যস্ত ভিড় বাজারে নাইজেরিয়ান বিমান বাহিনীর বিমান হামলায় ১০০ জনেরও বেশি অসামরিক নাগরিকের মৃত্যু ঘটেছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কর্মকর্তাদের মতে, ভয়াবহ এই হামলাটি ঠিক তখনই ঘটে যখন বাজারটি সাধারণ মানুষে পরিপূর্ণ ছিল।
মহিলা ও শিশুমৃত্যু
নাইজেরিয়ার সামরিক বাহিনী মূলত সশস্ত্র দস্যু এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, বিমান থেকে ছোড়া বোমা সরাসরি বাজারের উপর আঘাত হানে। নিহতদের মধ্যে বড় একটি অংশই মহিলা ও শিশু যারা কেনাকাটা করতে বাজারে এসেছিলেন।
ধ্বংসস্তূপের নীচে
স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে এখনও আরও অনেকেই আটকে থাকতে পারেন। তাই মৃতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। এঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
সেনাবাহিনীর বক্তব্য
নাইজেরিয়ার বিমান বাহিনী এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। একে তারা একটি 'দুর্ভাগ্যজনক দুর্ঘটনা' হিসেবে অভিহিত করেছে। তারা জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই জঙ্গিদের আস্তানায় এই হামলার পরিকল্পনা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটি বা লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে এই প্রাণহানি ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে দেশটির সরকার।
মানবাধিকার
নাইজেরিয়া দোষ স্বীকার করলেও মানবাধিকার সংগঠনগুলি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অসামরিক এলাকায় সামরিক অভিযানের সময় আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন ছিল বলে মনে করছে। এবং এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শোকজের আওতায় আনার ডাক দিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)