Pak Army officer captured Abhinandan Varthaman killed: বদলা নিল সময়! অভিনন্দন বর্তমানকে বন্দিকারী পাক সেনা অফিসার নিহত গুলির লড়াইয়ে...

Pak Army officer Major Moiz Abbas Shah killed in encounter: পাক এফ-১৬-কে ধাওয়া করেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ঢুকে পড়েন পাক অধিকৃত কাশ্মীরে। অভিনন্দন বর্তমানকে বন্দি করেন পাক সেনা অফিসার আব্বাস।

সুদেষ্ণা পাল | Updated By: Jun 25, 2025, 01:15 PM IST
Pak Army officer captured Abhinandan Varthaman killed: বদলা নিল সময়! অভিনন্দন বর্তমানকে বন্দিকারী পাক সেনা অফিসার নিহত গুলির লড়াইয়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বদলা নিল সময়! ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) বন্দি করেছিলেন পাক সেনা অফিসার মেজর মইজ আব্বাস (Pak Army officer Major Moiz Abbas)। এবার গুলিযুদ্ধে নিহত হলেন সেই পাক সেনা অফিসার।

Add Zee News as a Preferred Source

দক্ষিণ ওয়াজিরিস্তানে টিটিপি (TTP) বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর সঙ্গে গুলির লড়াইয়ে  পাক সেনা অফিসার মেজর মইজ আব্বাস নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।  পাক সংবাদমাধ্যম ‘ডন’ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চালায় পাক সেনা। টিটিপি জঙ্গিরা লুকিয়ে ছিল সেখানে। পাক সেনা অভিযান চালাতেই টিটিপি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই বাধে। সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয় পাক মেজর জেনারেল মইজ আব্বাস সহ ২ জনের। ওদিকে পাক সেনার গুলিতে মোট ১১ জন টিটিপি জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান।

টিটিপি আসলে বিদ্রোহী পাশতুন গোষ্ঠী। ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যায় টিটিপি-র। তারপর থেকেই টিটিপি ইসলামাবাদের মাথাব্যথার কারণ হয়ে ওঠে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিটিপির প্রভাব ক্রমশ বাড়ছিল। এর আগে গত ডিসেম্বরে একবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিটিপি জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে পাক বায়ুসেনা হামলা চালায়। যদিও তারপরেও টিটিপির প্রভাব এতটুকু কমেনি। পাকিস্তানের দাবি, এই টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে ভারত। যে দাবি সমূলে নস্যাৎ করেছে ভারত সরকার।

প্রসঙ্গত, ২০১৯ সালে পুলওয়ামা হামলার (Pulwama Attack) পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের নিকটবর্তী জঙ্গি শিবিরগুলিতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। জবাবে ২৭ ফেব্রুয়ারি পালটা পাক বায়ুসেনা ভারতের আকাশসীমা লংঘন করে হামলা চালায়। হামলাকারী পাক এফ-১৬-কে ধাওয়া করেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman)। সেইসময়ই নিজের মিগ-২১ বাইসন যুদ্ধবিমান নিয়ে ভারতের আকাশসীমা পেরিয়ে তিনি ঢুকে পড়েন পাক অধিকৃত কাশ্মীরে (PoK)।

এরপরই অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) বন্দি করে পাক সেনা (Pak Army)। সেইসময় আহত অভিনন্দন বর্তমানকে বন্দি করেছিলেন পাক সেনা অফিসার আব্বাস (Pak Army officer Major Moiz Abbas)। প্রায় ৬০ ঘণ্টার টানাপড়েনের পর ১ মার্চ শেষপর্যন্ত ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয় পাকিস্তান। ওয়াঘা সীমান্তে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন, Biggest ship accident: ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু! টাইটানিক নয়... সবচেয়ে ভয়াবহ, গায়ে কাঁটা দেওয়া জাহাজের সলিলসমাধি এটাই...

আরও পড়ুন, UP Bride Viral Story: 'আমাকে ছুঁলেই ৩৫ টুকরো করব'! বিয়ের প্রথম রাতেই স্বামীকে হুমকি নববধূর, শেষে একদিন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.