WATCH Pak Army Spokesperson: ছিঃ ছিঃ ছিঃ! প্রকাশ্যেই সুন্দরী মহিলা সাংবাদিককে পাক সেনাকর্তা... ভিডিয়োতে দাবানল

WATCH Pak Army Spokesperson: প্রকাশ্যে সুন্দরী মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ তাঁর দেশের সেনাকর্তার। ভিডিয়ো দাবানলের মতো ছড়াচ্ছে...  

শুভপম সাহা | Updated By: Dec 10, 2025, 03:07 PM IST
WATCH Pak Army Spokesperson: ছিঃ ছিঃ ছিঃ! প্রকাশ্যেই সুন্দরী মহিলা সাংবাদিককে পাক সেনাকর্তা... ভিডিয়োতে দাবানল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'অপারেশন সিঁদুর' -এর (Operation Sindoor) সময়ে বাববার মিডিয়াতে তাঁর 'চাঁদবদন' দেখা গিয়েছে। ভারতের বিরুদ্ধে 
ক্রমাগত বিষোদগার করেছেন শয়তান দেশের সেনার মুখপাত্র- মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরি (Major General Ahmed Sharif Chaudhry)।
আর এবার প্রকাশ্যে চরম লজ্জাজনক কাণ্ড ঘটিয়ে বিতর্কের কেন্দ্রে তিনি।

Add Zee News as a Preferred Source

ঠিক কী হয়েছে?

আহমেদ শরিফ চৌধুরি সাংবাদিক বৈঠকে প্রেস ব্রিফিং করছিলেন। তখনই এক সুন্দরী মহিলা পাক সাংবাদিক তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিষয় প্রশ্ন করেন। ইমরানের 'জাতীয় নিরাপত্তার হুমকি' থেকে 'রাষ্ট্রদ্রোহী' এবং 'দিল্লির নির্দেশে কাজ করা'র মতো অভিযোগের বিষয়গুলি নিয়ে কথা বলছিলেন। এরপরই ওই মহিলা সাংবাদিক জিজ্ঞাসা করেন যে, এই পরিস্থিতি আগের থেকে কীভাবে আলাদা এবং মানুষের নতুন কোনও উন্নয়ন আশা করা উচিত কিনা। উত্তরে চৌধুরি তখন ইমরানকে 'জেহনি মারিজ' (মানসিক ভাবে অস্থির ব্যক্তি) বলে অভিহিত করেন। এরপরই পাক সেনাকর্তা সাংবাদিককে চোখ মারেন!

আরও পড়ুন: অবিশ্বাস্য মহা ঘটনা! আচমকাই রুপোর পাহাড়ের সন্ধান, জোড়া খনিতে ৭৭০ টনের সম্পদ, ঘাপটি মেরে সোনাও

প্রতিক্রিয়া 

এই ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দাবানলের মতো ছড়াচ্ছে। কেউ কেউ ছিঃ ছিক্কার করেছেন। কেউ সেনাকর্তাকে 'অপেশাদার'ও বলেছেন। নিজের দেশেই চৌধুরি এখন চরম সমালোচিত। একজন বলেছেন, 'বিশ্বাস করুন, তিনি উর্দিধারী এক উচ্চপদস্থ সেনাকর্তা...' আরেকজন মন্তব্য করেছেন, 'এটা দেখায় যে, পাকিস্তানের সেনাবাহিনী কতটা অপেশাদার। উর্দি পরা কেউ কীভাবে প্রকাশ্যে এভাবে চোখ মারতে পারে? কেউ লিখলেন, 'সত্যি বলতে, আমি অবাকও হইনি।'
 
কে চৌধুরি?

চৌধুরী সেনার মুখপাত্র তো বটেই। পাশারইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) ২২ তম ডিরেক্টর জেনারেল। ২০২২ সালের ৬ ডিসেম্বর থেকে এই পদে তিনি। চৌধুরি পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক মুখপাত্র। তিনি পাক সেনার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কর্পসের একজন তিন তারকা জেনারেল এবং এই পদে অধিষ্ঠিত প্রথম ব্যক্তি।আসিম মুনির ছাড়াও চৌধুরী পাকিস্তান সেনার সবচেয়ে দৃশ্যমান মুখদেরই একজন। তিনি আবার ঘোষিত সন্ত্রাসী সুলতান বশিরউদ্দিন মেহমুদের ছেলে, যিনি আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের আবার সহযোগীও ছিলেন।

আরও পড়ুন: রাজধানীর বিলাসবহুল হোটেলের রাজকীয় সুইটেই পুতিন, জানেন সেখানে রাত কাটানোর খরচ কত?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.