)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় রণংদেহী মেজাজে ভারত। পাকিস্তানের প্রশ্নে যখন কড়া অবস্থান নিয়েছে দিল্লি, তখন পাল্টা পদক্ষেপ করল ইসলামাবাদও। স্রেফ সিমলা চুক্তি বাতিল বা ওয়াঘা সীমান্ত বন্ধ করাই নয়, পাকিস্তানের আকাশের ভারতীয় বিমান প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হল। ছিন্ন করা হল বাণিজ্যিক সম্পর্ক।
পাল্টা পদক্ষেপ পাকিস্তানের
--
সিমলা চুক্তি বাতিল
--
বন্ধ করে দেওয়া হল ওঘায়া সীমান্ত
--
পাকিস্তানের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত বিমান প্রবেশে নিষেধাজ্ঞা
--
দু'দেশের বন্ধ বাণিজ্য
--
ভারতীয়দের সার্ক আওতাধীন বিশেষ ভিসা বাতিল
--
যাঁদের কাছে এই ভিসা আছে, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ
--
ভারতীয় দূতাবাসে সামরিক উপদেষ্টা উপস্থিতি 'অবাঞ্জিত' ঘোষণা
--
ভারতীয় দূতাবাসে কর্মী সংখ্যা ৩০ জনে নামিয়ে আনার নির্দেশ
এর আগে, গতকাল বুধবার দিল্লিতে নিজের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) জরুরি বৈঠক করেছিলেন মোদী। সেই বৈঠকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত, পাক নাগরিকদের ভিসা বাতিল-সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জরুরি বৈঠক হল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশনের। সেই বৈঠকে পাল্টা পদক্ষেপের রূপরেখা চূড়ান্ত করে ফেলল ইসলামাবাদও। সাফ জানিয়ে দেওয়া হল, 'ভারত যদি সিন্ধু জল প্রবাহের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে'। সঙ্গে হুঁশিয়ারি, 'সেই হিসেবে জবাব দেওয়া হবে'।
'মিনি সুইজ়ারল্যান্ড'। চারিদিকে পাহাড় ও সবুজ। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা। বসন্ত ও গ্রীষ্মকালে পর্যটকদের ভিড়ে রীতিমতো গমগম করে গোটা এলাকা। ব্যতিক্রম ছিল না এবছরও। ছবির মতো সুন্দর সেই বৈসরন উপত্যকা এখন যেন মৃত্যুপুরী! ঘড়িতে তখন ৩টে। মঙ্গলবার দুপুরে সেনা আধিকারিক সেজে বৈসরন উপত্যকা হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন পর্যটক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)