)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের দেশেই বোমা ফেলে ৩০ জনকে মেরে ফেলল পাকিস্তানি বায়ুসেনা। নিহতদের অধিকাংশই শিশু ও মহিলা। সেনার দাবি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে ওই বোমা তাদের ফেলতে হয়েছে। তা বলে সাধারণ মানুষের উপরে বোমা! প্রশ্ন উঠছে দেশের মধ্যেই।
রবিবার রাতে পাক-আফগান সীমান্তের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাক পুলিসের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই জইশ-ই-মহম্মদ এর জঙ্গি নিয়োগ করা হচ্ছিল। ওই ওই রাতেই ল্যান্ডি কোটালের মাতৃ ডেরা এলাকায় একটি গ্রামে বোমা ফেলে পাক বায়ুসেনা। রাত ২টো নাগাদ হওয়া ওই হামলায় মৃত্যু হয় ৩০ জনের।
যে গ্রামে বোমা ফেলা হয়েছে সেটি পাক-আফগান সীমান্তের তিরা উপত্যকায়। জানা যাচ্ছে পাক বায়ুসেনা তার জেএফ ১৭ বিমান থেকে ৮টি এলএস-৬ বোমা ফেলে। তাতেই ধুলিস্যাত্ হয়ে যায় গ্রামের একটি বিরাট অংশ। পাক সেনার দাবি ওই বোমা বর্ষণ হল একটি অপারেশন। তেহরিক ই তালিবান এর বিরুদ্ধেই ওই অপারেশন চালানো হয়েছে। প্রশ্ন উঠছে তাহলে শিশু-মহিলারা কেন অপরাধে প্রাণ হারাল! কোনও উত্তর নেই।
স্থানীয় বিধায়ক ইকাবাল আফ্রিদি পাক সেনার ওই হামলার তীব্র নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন দেশের সেনা দেশের মানুষের উপরেই এতবড় হামলা চালায় কীভাবে! সেনার বোমাবর্ষণে মৃত্যু হয়েছে বহু শিশু ও মহিলার। এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। এর থেকে মানবতা বিরোধী আর কিছু হতে পারে না। এই হামলার ভাষা নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)