Fact Check India Pakistan War: ভারতের মারে ভিখারির দশা পাকিস্তানের! এর-ওর কাছে হাত পেতে বলছে, আল্লাহ কে নাম পে কুছ দে দো...

India Pakistan War: ভারতের প্রত্যাঘাতে হাহাকার পাকিস্তানে। আর্থিক সংকটে মধ্যে দিয়ে যাচ্ছে পাক সরকার। তাই এবার বিভিন্ন দেশ থেকে লোন চাইতে নেমেছে। তবে...

সৌমিতা খাঁ | Updated By: May 9, 2025, 02:58 PM IST
Fact Check India Pakistan War: ভারতের মারে ভিখারির দশা পাকিস্তানের! এর-ওর কাছে হাত পেতে বলছে, আল্লাহ কে নাম পে কুছ দে দো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের পালটা প্রত্যাঘাতে হাহাকার পাকিস্তানে (India Pakistan War)। শিয়ালকোট, লাহোর, করাচি এবং ইসলামাবাদ-সহ একাধিক শহরে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার(Pakistan Government)।  যদিও, এই সিদ্ধান্ত নিয়ে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করেনি পাকিস্তান। এমনকি বৃহস্পতিবার রাতে পালটা প্রত্যাঘাতের পর ভারত কড়া আঘাত হানে। যার জেরে পাক প্রধানমন্ত্রী শেহবাজ। এই আবহেই আরও জানা গিয়েছে, এবার পাকিস্তান বিভিন্ন দেশের কাছ ভিক্ষা চাইছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:India Pakistan War: পাকিস্তান মার খেতেই ইউনূসের বাংলাদেশ খেল পাল্টি! জঙ্গি দমনে ভারতেরই পাশে...

জানা গিয়েছে, অস্ত্র কেনার জন্য পাক সরকার বিভিন্ন দেশের কাছ থেকে টাকা ধার চাইছে। কারণ ভারতের প্রত্যাঘাতে হাহাকার অবস্থা পাকিস্তানে। আরও জানা গিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ৯ মে পাকিস্তানের জন্য একটি অর্থায়ন পর্যালোচনা সভা আয়োজন করবে। ভারতের সঙ্গে উত্তেজনার কারণএ পাকিস্তান আর্থিক সমস্যার মধ্যে পড়েছে। এই পর্যালোচনা সভা নির্ধারণ করবে যে, দেশটি সংস্কারের নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে কিনা এবং এটি পরবর্তী অর্থায়ন বিতরণের উপর প্রভাব ফেলবে।

যদিও, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই তথ্য সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর পাকিস্তান ৭০০ কোটি টাকা আইএমএফ থেকে পেয়েছে। এরপর মার্চ মাসে, জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য অতিরিক্ত আরও ১৩০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। 

আরও পড়ুন:India Pakistan War: ভারত ঘরে ঢুকে চাবকাচ্ছে, আতঙ্কে লকডাউন ঘোষণা ইসলামাবাদ, লাহোরে...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.