Pakistan Earthquake: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৩ বার কম্পন! রবিতে তীব্র ভূমিকম্প পাকিস্তানে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা...

3 Earthquakes Hit Pakistan In 24 Hours: মাত্র কয়েকমাসের ব্যবধানেই পাকিস্তানের মাটি ঘনঘন কেঁপে উঠছে। আজ, রবিবার কাকভোরে ফের তীব্র কম্পন অনুভূত হয় পাকিস্তানে। ২৪ ঘণ্টায় এই নিয়ে তৃতীয়বার।

সৌমিত্র সেন | Updated By: Jun 29, 2025, 04:55 PM IST
Pakistan Earthquake: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৩ বার কম্পন! রবিতে তীব্র ভূমিকম্প পাকিস্তানে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের কেঁপে (Earthquake) উঠল পাকিস্তান (Pakistan)। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে তিন বার কেঁপে উঠল পাকভূমি! ভারত-পাকিস্তান সংঘাতের আবহে বারবার কেঁপে উঠেছিল পাকিস্তান। তার পরেও কম্পন অনুভূত হয়েছে এখানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) এই ভূকম্পের খবরটি নিশ্চিত করে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Kasba Law College Incident: কসবা ল' কলেজকাণ্ডে এবার উঠে এল বিস্ফোরক অভিযোগ! 'সার্ভিস ডক্টরস ফোরাম' পরিষ্কার বলে দিল...

আরও পড়ুন: Navpancham Yog Shani: ৩০ বছর পরে শনি তৈরি করেছেন নবপঞ্চম রাজযোগ! তাঁর কৃপায় সাফল্যের তুঙ্গে এই রাশির জাতকেরা, টাকার প্লাবন...

কম্পনের মাত্রা ৫.৫

মাত্র কয়েকমাসের ব্যবধানেই কেঁপে উঠল পাকিস্তানের মাটি। আজ, রবিবার ঘনঘন কেঁপে উঠল পাকভূমি। আজ, রবিবার কাকভোরে ফের তীব্র কম্পন অনুভূত হল পাকিস্তানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৫। যদিও একাধিক সংবাদসংস্থার দাবি, কম্পনের মাত্রা ৫.২, কেউ-কেউ বলছে ৫.৩।

ভূমিকম্পের কেন্দ্র

কী জানা গিয়েছে, ভূমিকম্প নিয়ে? ভূমিকম্পের কেন্দ্রস্থল পাকিস্তানের পার্বত্য এলাকা বালুচিস্তানের বরখান শহর থেকে প্রায় ৬০ কিমি উত্তর-উত্তরপূর্বে, পশ্চিম মুলতানের কাছের অঞ্চল। 

ক্ষয়ক্ষতি

যদিও এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে। হতাহতেরও কোনও খবর নেই বলে জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। রবিবার স্থানীয় সময় ভোর ৩টে ৩০ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

পাকিস্তানে টানা ভূমিকম্প

এর আগে, বেশ কয়েকমাস ধরে পাকিস্তানে টানা ভূমিকম্প অনুভূত হয়েছিল। কয়েকদিনের ব‍্যবধানেই বারবার কেঁপে উঠেছিল পাকিস্তানের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি আপডেট দিতে দিতে যেন হাঁপিয়ে উঠছিল। রিখটার স্কেলে কোনও কম্পনের মাত্রা ছিল ৪, কোনওটার ৪.৬, কোনওটা আবার ৫.৭! সময়ের দিক থেকেও কোনও ঠিকঠিকানা ছিল না।
আফগানিস্তানেও অনুভূত হয়েছিল ভূমিকম্প। পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল। কম্পন অনুভূত হয় আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কয়েকটি অঞ্চলেও। এছাড়াও আতক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিান-সহ বিভিন্ন জেলায় কম্পন হয়েছিল।

কেন বারবার কম্পন?

ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত একটি দেশ এই পাকিস্তান। ফলে সেখানে ভূমিকম্পের ঝুঁকি থাকেই। সেই কারণেই মাঝে মাঝে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে কম্পন অনুভূত হয়। আসলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতীয় উপমহাদেশের এই অংশটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত অস্থির। এখানে প্রায়ই ইউরেশিয়ান প্লেট ও ভারতীয় প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই দুটি প্লেটের মাঝে শক্তি সঞ্চিত হয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়, যা বারবার এই অঞ্চলে ভূকম্পন ঢেকে আনে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.