Pakistan Earthquake: পাপের শাস্তি দিচ্ছে প্রকৃতি! শনিবারের বারবেলায় ভয়ংকর ভূমিকম্প পাকিস্তানে...

Recent earthquakes in Pakistan: ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ২৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পণ মূলত অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখুতনখোয়া রাজ্যে। 

দেবস্মিতা দাস | Updated By: May 10, 2025, 02:33 PM IST
Pakistan Earthquake: পাপের শাস্তি দিচ্ছে প্রকৃতি! শনিবারের বারবেলায় ভয়ংকর ভূমিকম্প পাকিস্তানে...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধ আবহেই কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। ঠিক চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে। শুক্রবার রাত ১ টা ৪৫ মিনিট নাগাদ ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে পাকিস্তানের একাধিক অংশে। ২৪ ঘণ্টার ব‍্যবধানে শনিবার সকালে দ্বিতীয় বার কেঁপে উঠল পাকিস্তানের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, India Pakistan War: পাকিস্তানকে জোর ধমক মার্কিন যুক্তরাষ্ট্রের! পাক সেনাপ্রধানকে কড়া বার্তা আমেরিকার! 'উত্তেজনা কমান! এসব কী চলছে?'

শনিবার সকালে জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র (এনসিএস) বিবৃতিতে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছি ৫.৭। হিন্দুকুশ অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা ৪। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চলে কম্পন অনুভূত হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল। কম্পন অনুভূত হয় আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কয়েকটি অঞ্চলেও।

এছাড়াও আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিানসহ বিভিন্ন জেলায় টের পাওয়া গেছে কম্পন।পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতীয় উপমহাদেশের এই অংশটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত অস্থির। এখানে ইউরেশিয়ান প্লেট ও ভারতীয় প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে রয়েছে। এই দুটি প্লেটের মাঝে শক্তির সঞ্চয় হয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়, যা বারবার এই অঞ্চলে ভূকম্পন আনে। 

আরও পড়ুন, India Pakistan War: চিনের পর এবার পাকিস্তানের মুখ পোড়াল বন্ধু তুর্কিয়ে! ভারতের সামনে টিকল না একটাও ড্রোন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.