)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসিম মুনীর থেকে বিলাওয়াল ভুট্টো, শাহবাজ শরিফ থেকে দেশের একাধিক রাজনৈতিক নেতা ক্রমাগত ভারতের উপরে পরমাণু হামলার হুমকি দিয়ে চলেছেন। পাশাপাশি ভারতের কাছে সিন্ধু জল চাইছে নির্লজ্জ পাকিস্তান। পহলেগাঁও জঙ্গি হামলার সিন্ধু জলচুক্তি রদ করে ভারত। তার ফল এবার ভুগছে পাকিস্তান। জলের অভাবে শুকিয়ে গিয়েছে পাকিস্তানের একটি বড় অংশ। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে হুমকি ও চুক্তি একসঙ্গে চলতে পারে না।
পকিস্তানের বিদেশমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, আমরা চাই সিন্ধু জলচুক্তি স্বাভাবিক করা হোক। চুক্তির শর্ত পালন করা হোক। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফেও সিন্ধু চলচুক্তি মেনে চলার কথা ফের বলা হয়েছে।
উল্লেখ্য়, পাক সেনা প্রধান সম্প্রতি ছিলেন আমেরিকায়। সেখান থেকে তিনি ভারতের উপরে পরমাণু হামলার হুমকি দিয়েছেন। মন্ত্রী বিলাোয়াল ভুট্টোও বলেছেন ভারতের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কোনও উপায় নেই। পাক সেনাপ্রধান বলেন, আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। এবার যদি কোনও সময় আমাদের মনে হয় যে, আমরা ডুবে যাচ্ছি, তাহলে একা নয়, বরং অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়েই ডুবব। মার্কিন মাটিতে এই প্রথম কোনও পাক সেনাপ্রধানের মুখে এমন ভাষা শোনা গেল।
মুনীরের হুমকির কথা সামনে আসতেই তাই তোলপাড় পড়ে গিয়েছে। দু'মাসের মধ্যে এই নিয়ে পাকিস্তানি সেনাপ্রধান দ্বিতীয়বার আমেরিকা সফরে। এর আগে ১৮ জুন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন মুনীরকে। প্রসঙ্গত, ওই সফরের সময়েই মুনীর নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করেছিলেন।
মুনীরের মুখ থেকে শুধু পরমাণু হামলার কথাই বের হয়নি, সিন্ধুজলচুক্তি নিয়েও কড়া মন্তব্য করেছেন আসিম মুনীর। মুনির অভিযোগ করে বলেছেন, ভারত সিন্ধুজল চুক্তি বন্ধ করে দিয়েছে, যার ফলে পাকিস্তানের আড়াই কোটি মানুষ অনাহারে মৃত্যু হতে পারে। এর পরই তিনি হুমকি দিয়ে বলেন, তবে ভারত যদি ওখানে বাঁধ তৈরি করে, তাহলে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তা ধ্বংস করে দেবে! বাঁধ নির্মাণ শেষ হলেই আমরা ১০টি মিসাইল ছুড়ে ওই বাঁধ ধ্বংস করে দেব। মুনিরের দাবি, সিন্ধু নদীর উপর ভারতের কোনও ব্যক্তিগত মালিকানা নেই।
মুনীরের ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়ার একদিন পরই প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (PPP) সভাপতি বিলাওয়াল ভুট্টো বললেন, অপারেশন সিঁদুর’ ও সিন্ধু জলচুক্তি স্থগিত রেখে পাকিস্তানের বড় ক্ষতি করেছে ভারত। এরপর সিন্ধু নদীর উপর বাঁধ তৈরি শুরু করলে পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)