PM Shehbaz Sharif: 'জলবন্টন-সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাই', বিপাকে পড়ে সুর নরম শাহবাজের

Peace talks: ভারতের সঙ্গে  চারটি বিষয়ে আলচনায় বসতে চায় পাকিস্তান। সেই চারটি বিষয় হল কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ। শরিফের এহেন মন্তব্য রীতিমত সাড়া ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে। 

দেবস্মিতা দাস | Updated By: May 27, 2025, 06:23 PM IST
PM Shehbaz Sharif: 'জলবন্টন-সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাই', বিপাকে পড়ে সুর নরম শাহবাজের
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিপাকে পড়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হল পাকিস্তান (Pakistan)। কাশ্মীর, সন্ত্রাসবাদ, জলবণ্টন এবং বাণিজ্য-সহ দ্বিপাক্ষিক সমস্ত অমীমাংসিত বিষয় সমাধানের জন্য শান্তিপূর্ণ আলোচনা চান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Scabies in Bangladesh: রোজ স্ক্যাবিসে আক্রান্ত হচ্ছেন শয়ে শয়ে মানুষ, সঠিক চিকিত্সা না হলে সমস্যা হতে পারে কিডনিতেও!

ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি, পহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা যে নির্মম হত্যালীলা চালিয়েছিল তার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। ধ্বংস করা হয় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি।

পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্ক যে একদম তলানিতে এসে ঠেকেছে, সেই বিষয়ে কোন সন্দেহ নেই। অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তানকে উচিৎ শিক্ষা দিয়েছে ভারত। সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। বারবার সমস্ত দিক থেকে ভারতের কাছে হেরে বিধ্বস্ত অবস্থা পাক দেশের। 

অপারেশন সিঁদুরের পর ‘বন্ধু’ রাষ্ট্রগুলিতে সফর করছেন পাক প্রধানমন্ত্রী। তুরস্কের পর সোমবার তিনি ইরানে পৌঁছন। তেহরানেই শাহবাজ বলেন, “কাশ্মীর সমস্যা, জল সমস্যা-সমস্ত কিছুই মেটাতে চাই আমরা। আলোচনার মাধ্যমেই তা হতে পারে। এছাড়াও সন্ত্রাসদমন, দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়েও প্রতিবেশীদের সঙ্গে আলোচনায় আগ্রহী আমরা।” 

আরও পড়ুন, Japanese Baba Vanga Prediction for Covid 2025: অতিমারীর আক্রমণে প্রায় বিলুপ্ত হবে সভ্যতা, রাস্তায় পড়ে থাকবে লাশ! ২০** সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর গণনা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.